1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১২৬ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৮ আগষ্ট) রাত আট ঘটিকায় কিশোরগঞ্জস্থ ইটনা সমিতির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নতুন স্বাধীন বাংলাদেশের আত্নোউৎসর্গকারী বীরসেনানী শিক্ষার্থীদের যথাযোগ্য মর্যাদায় স্বরণের মধ্য দিয়ে সভা শুরু করা হয়।কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ (অবঃ) হাবিবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ প্রার্থী। তাঁরা হলেন ইটনার কৃতিসন্তান সাবেক জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লা,ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড,আমিনুল ইসলাম রতন,বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী এবং অষ্টগ্রামের কৃতিসন্তান ইন্জিনিয়ার নেছার আহমেদ।মতবিনিময় সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এ্যাডঃ ফজলুর রহমানের কমিটি বানিজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের ইস্পাত কঠিন ঐক্য, বিএনপির আদর্শ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং হাওয়াই রাজনীতি বন্ধে ৪ মনোনয়ন প্রত্যাশীর ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করে।সেই সাথে জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের যে সমস্ত নেতাকর্মী নানা কারণে এবং অবমূল্যায়নে অভিমান করে দূরে আছে তাদেরকেও যথাযথ সম্মান দিয়ে মাঠে আনতে কাজ করছেন বলে জানান।মতবিনিময় সভায় ৪ মনোনয়ন প্রত্যাশীই তাদের বক্তব্যে এ্যাড,ফজলুর রহমানের বিরুদ্ধে নানামুখী অভিযোগ তুলে কেন্দ্রীয় বিএনপিকে সময়োপযোগী ও জনআখাঙ্কা বুঝে ধানের শীষের মনোনয়ন দিতে জানাবেন বলে উল্লেখ করেন।এ সময় উঠে আসে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একনিষ্ঠ সহচর ডাঃ লাকীর মরহুম পিতা সাবেক সংসদ সদস্য ফরহাদ আহমেদ কাঞ্চন সম্প্রতি মৃত্যু বরনের বিষয়টি।তাঁর মৃত্যুতে সবদলের নেতাকর্মীরা খোজখবর নেন এমনকি জানাযায়ও আসে।উপরন্তু জানাযায় তো আসেইনি মোবাইলে পর্যন্ত পারিবারের কারো কাছে খোঁজখবরটি নেননি ফজলুর রহমান।উপজেলা পর্যায়ের বিএনপির কর্মীরা তাদের বক্তব্য বলেন,হাওরের তিন উপজেলার জনগন এক পরিবারের যাতাকল থেকে বেরিয়ে ফজলুর রহমানের পরিবারের যাতাকলে যেতে চাইবে না।এ সময় বিভিন্ন নীতিহীন মন্তব্য করতে গিয়ে বক্তারা ফজলুর রহমানের চরম মিথ্যাচার আর স্বেচ্ছাচারিতারও অভিযোগ তুলেছেন অনেকেই।এ সময় উপস্থিত ছিলেন ইটনা মিঠামইন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক ও বর্তমান পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!