
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাঘায় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকার পতনের পর বিজয় সমাবেশ ও র্যালি করেছে দলটি। মঙ্গলবার বিকেল ৪টায় বাঘা বাজার সংলগ্ন তেঁতুল তলায় সমাবেশে একত্রিত হয়ে বিজয় র্যালি বের হয়।আন্দোলনে নিহতের স্মরনে আসর নামাজের পর গায়েবী জানাযার নামাজে অংশ নেন দলটির নেতা কর্মীরা।বিজয় মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
উপস্থিত ছিলেন- জামায়াতের সাবেক উপজেলা আমির ও উপজেরা রিষদেও সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী,উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফ, পৌর জামায়াতের আমির সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম ছাত্র শিবিরের উত্তর সংগঠনের সভাপতি তরিকুল ইসলামসহ দলটির হাজারো নেতা কর্মীরা।সভায় বক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘ দেড় যুগ আওয়ামী সন্ত্রাসীদের দুঃশাসনে ছিলাম। জালিম সরকার আমাদের দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে।’ দেশের মানুষ একত্রিত হয়ে শান্তিপূর্ণ দেশ গঠন করতে হবে।