
মহিউদ্দিন পীরানে পীর
গাউছল আযম আব্দুল্লাহ।
জিলানে ফুটিলো ফুল,
সালে জঙ্গি গাইরুল্লাহ।। ঐ
আউলিয়া কুল শিরোমনি
রয়েছে মারফতের খনি।
গায়েব হতে ইলমেলো ধ্বনি,
সুলতানুল সাইফুল্লাহ।। ঐ
মখদুমে খুদার পলক
দর্শনে মারে ঝলক।
পড় পীরের পড়লে তিলক,
খাজা সুলতান ফরমানুল্লাহ।। ঐ
বেলায়তে কুদ্রতি ধারা
আয়াতুল্লাহর প্রেমে মরা।
সরল বাবা গাউছে পুড়া,
দমে দীদার মুশাহিদাউল্লাহ।। ঐ