1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ সাংবাদিককে স্টুপিট বললেন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ সাংবাদিককে স্টুপিট বললেন

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

আবুল কালাম আজাদ কিশোরগঞ্জ প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কলেজের গেট কয়টায় খুলে দেয়া হবে,জিজ্ঞেস করায় এক সাংবাদিককে ‘স্টুপিড’ বললেন করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজ আহমেদ হুমায়ুন।প্রশ্ন করায় ওই সাংবাদিককে ধমকিয়ে তিনি বলেন, ‘কলেজের গেট কয়টায় খোলা হবে এটা আপনি জিজ্ঞেস করার কে? আপনার কাছে বলব কেন, স্টুপিড কোথাকার।’‘স্টুপিড’ বলা হয়েছে কি না সিনিয়র এক সাংবাদিক ফোনে জানতে চাইলে ওই সাংবাদিককে তিনি ‘ধুর মিয়া’ বললেন।কলেজ প্রিন্সিপালের এরকম আচরণে সাংবাদিকরা হতভম্ব হয়ে যান।ঘটনাটি ঘটেছে আজ রোববার (৩০ জুন) সকাল নয়টার দিকে।প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কিশোরগঞ্জের ফটো সাংবাদিক সাব্বির হোসেন চামড়া বন্দরে কাজ শেষে করিমগঞ্জ সরকারি কলেজের সামনে দিয়ে মোটর সাইকেলে আসছিলেন।এ সময় দেখেন কলেজের গেট বন্ধ।গেটের সামনে শত শত শিক্ষার্থী সড়কে জটলা হয়ে আছে।এ কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছিল।পরে জানতে পারেন আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।তাই এই জটলা।সাব্বির কলেজের অধ্যক্ষকে ফোনে নিজের পরিচয় দিয়ে তাকে স্যার সম্বোধন করে জিজ্ঞেস করলেন,গেট কয়টায় খুলে দেয়া হবে।এতে উত্তেজিত হয়ে সাব্বিরের সাথে এরকম আচরণ করেন তিনি।বিষয়টি সাব্বির জেলার এক সিনিয়র সাংবাদিককে জানান।তিনি অধ্যক্ষ আজিজ আহমেদ হুমায়ুনকে ফোন দেন।অধ্যক্ষ তখন ওই সাংবাদিককে ‘ধুর মিয়া’ বলে ফোন কেটে দেন।কলেজ অধ্যক্ষের এরকম আচরণে তিনি হতভম্ব হয়ে যান।কলেজ অধ্যক্ষের এই আচরণের ফোন রেকর্ড সাংবাদিকদের কাছে আছে।এ বিষয়ে সাব্বির হোসেন বলেন, ‘আমি চামড়া বন্দর থেকে কিছু ছবি তুলে জেলা শহরে ফিরছিলাম।গেট বন্ধ থাকায় সড়কে শিক্ষার্থীরা জটলা বেঁধে দাঁড়িয়েছিল। বৃষ্টি আসারও সম্ভাবনা ছিল।ব্যস্ত সড়ক এটি।গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনাও ঘটতে পারে। তাই কলেজের অধ্যক্ষকে আমি ফোন দিয়েছিলাম।তিনি কিছু না বুঝেই ক্ষিপ্ত হয়ে গেলেন আমার প্রতি। একজন শিক্ষিত মানুষের কাছ থেকে এরকম আচরণ আশা করিনি।’এ বিষয়ে পরে ফোন করা হলে করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজ আহমেদ হুমায়ুন বলেন, ‘আমি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ব্যস্ত ছিলাম। আমাকে কেন এই সময় ফোন দেওয়া হলো? আমাকে এখন আবার প্রশ্ন করতে আসছেন, ধন্যবাদ ফোন রাখেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!