
মোঃ আলাল উদ্দিন।
এইচএসসি পরীক্ষা ২০২৪ শুরু হচ্ছে আগামীকাল ৩০ জুন রবিবার।তবে বন্যার কারনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীনে পরীক্ষা সমূহ আগামী ৯ জুন সোমবার থেকে শুরু হবে।আজ ২৯ জুন শনিবার বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ভৈরব উপজেলা শহরের তিনটি কেন্দ্র থেকে সর্বমোট ২৮২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে সরকারি হাজী আসমত কলেজ কেন্দ্র -১ থেকে সর্বমোট ৬৩০ জন পরীক্ষার্থী অংশ নেবে এর মধ্যে বিজ্ঞান গ্রুপ থেকে ৩৫৮ জন,মানবিক থেকে ১৫০ জন, ব্যবসায় শিক্ষা থেকে ১২২জন। রফিকুল ইসলাম মহিলা কলেজ কেন্দ্র -২ থেকে মোট ১০১৪ জন পরীক্ষার্থী অংশ নেবে এর মধ্যে বিজ্ঞান থেকে ২০৩, মানবিক থেকে ৬৬২ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৪৯জন। সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ কেন্দ্র-৩ মোট ১১৭৮ জন পরীক্ষার্থী অংশ নেবে এর মধ্যে বিজ্ঞান থেকে ২২ জন মানবিক থেকে ১০৯২ জন ও ব্যবসায় শিক্ষা থেকে ৬৪ জন। সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ভ্যেনু কেন্দ্র হিসেবে ভৈরব সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয় কে ব্যবহার করবেন। ইতিমধ্যেই সরকার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ২৯ জুন থেকে আগামী ১১ আগষ্ট পর্যন্ত সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এবার এইচ এসসি পরীক্ষার নিয়মিত,অনিয়মিত ও মানোন্নয়ন ২০২৪ সালের পূর্ণবিনাস করা পাঠ্যসূচী অনুযায়ী সব বিষয়ে পূর্ণনম্বর ও পূর্ণসময়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন হতে শুরু হয়ে ১১ আগষ্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১১ আগষ্ট হতে শুরু হয়ে ২১ আগষ্ট শেষ হবে