
আস্তে আস্তে পাথর হয়ে যাচ্ছি
অনুভূতি গুলো ভোঁতা হয়ে আসছে।
আবেগ গুলো পাথর চাপা হয়ে
দেয়ালের তলায় আটকা পড়ছে।
এক কঠিন সময়ের মধ্য দিয়ে
পথ চলছি আমরা,
আধুনিকতার যান্ত্রিকতা পিষে
ফেলছে আমাদের।
ক্রমবর্ধমান অগ্রগতির তাগিদে
সব আবেগ পিছে ফেলে
শুধু জড়তায় উত্তীর্ণ হয়ে
আধুনিকতার প্রসার ঘটছে।
হারিয়ে যাচ্ছে হৃদয়ের প্রকাশ
জন্ম নিচ্ছে কেবল একরাশ
হতাশা আর অবসাদের কালো মেঘ।