জামাই ষষ্ঠী শশুর বাড়ি মধুর হাঁড়ি লয়,
শালা শালি বায়না ধরে কত কথাই কয়।
সংস্কৃতি আর ঐতিহ্যে জামাই ষষ্ঠী হয়,
ধুমধামেরই আয়োজনে কেউই বেজার নয়।
শশুরালয় আমন্ত্রনে হয় পরিচয় খোঁজ,
একত্রিত পরিবারের চলে প্রীতি ভোজ।
নমনীয় স্বভাব সুলভ আচরণে রয়,
জামাতা যে নম্র ভদ্র সন্দেহ না হয়।
গয়নাগাটি আদান প্রদান পরিধানে বেশ,
ভালোবাসার চিহ্ন এঁকে দাবি হলো পেশ।
গয়না শাড়ী প্রাপ্য কনের দাও পড়িয়ে তা,
মিটিয়ে আজ ফেলতে হবে কথা ছিলো যা।
ষষ্ঠীর দিনে পরম কুটুম জামাই ইষ্টি হয়,
ব্যবহারে তাক লাগিয়ে মন করে সে জয়।
শাশুড়ী মা’র হৃদয় থেকে আশীষ করে তাই,
লক্ষ্মী দিলাম তোমার ঘরে লক্ষ্য রাখা চাই।
নিরামিষ আর আমিষ মিলে হলো সেরা পাক,
গানে গানে নৃত্যে নৃত্যে ঢাকি বাজায় ঢাক।
মিলেমিশে একসাথে সব আহার সেরে লয়,
ষোলআনা বাজার করে জামাই সেরা হয়।