1. admin@auchsangbad.com : admin :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চেয়ারম্যানের সরাসরি পৃষ্ঠপোষকতায় কোম্পানির মাঠকর্মীদের ভবিষ্যৎ ধ্বংসের পথে! - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চেয়ারম্যানের সরাসরি পৃষ্ঠপোষকতায় কোম্পানির মাঠকর্মীদের ভবিষ্যৎ ধ্বংসের পথে!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে আইডিআরএ’র চেয়ারম্যানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ‘বিমা প্রশাসকদের সম্পূর্ণ অনভিজ্ঞ’ প্রশাসক দিয়ে কোম্পানিটির ফিল্ড স্টাফদের ভবিষ্যত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।এমতাবস্থায় কোম্পানিকে বাঁচাতে ও ব্যবসায়িক শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইডিআরএ কর্তৃক নিয়োগকৃত ‘অনভিজ্ঞ’ প্রশাসককে দ্রুত অপসারণের জন্য অর্থ মন্ত্রণালয়ে লিখিত দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তা।যারা এই অভিযোগ করেছেন তারা হলেন, সোনালী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম,উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহিল কাফী,উপ-ব্যবস্থাপনা পরিচালক, মো. গোলাম মোস্তফা,সহকারী ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আজিম এবং সহকারী ব্যাবস্থাপনা পরিচালক মো. মনজুর মোর্শেদ।

এই পাঁচ কর্মকর্তার অভিযোগ পত্রে সোনালী লাইফে নিয়োগকৃত প্রশাসক দ্রুত অপসারণ করে পুরাতন বোর্ড পূর্ন:বহাল এবং সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে যোগ্য নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগ ও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।এতে আরো উল্লেখ করা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চেয়ারম্যানের সরাসরি পৃষ্ঠপোষকতায় কোম্পানির মাঠকর্মীদের ভবিষ্যৎ ধ্বংসের লক্ষ্যে গত ২১ এপ্রিল একজন অবসর প্রাপ্ত সেনা সদস্য নিয়োগ করেছেন। যিনি ইন্স্যুরেন্স সর্ম্পকে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং কোম্পানীর মৌলিক ভিত্তি তথা ব্যবসা ও কোম্পানির কর্মীদের নানাবিধ সুযোগ সুবিধা বন্ধের মাধ্যমে এক অনিশ্চিত ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নের সুপরিকল্পিত চক্রান্তে মেতে উঠেছেন।

নিয়ম বহির্ভূতভাবে নানাভাবে সুবিধা নেওয়া এবং কোম্পানির বিভিন্ন দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগে অভিযুক্ত এসব কর্মকর্তা বলেন, তদন্তের নামে কোম্পানির সাময়িক বরখাস্ত পরিচালকদের অপসারণ করে একটি ষড়যন্ত্রকারী চক্র কোম্পানিটি দখলের চেষ্টা করছে।সোনালী লাইফের কর্মকর্তাদের দাবির বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ’র মুখপাত্র জাহাঙ্গীর আলম সংবাদ মাধ্যমকে বলেন, কোম্পানীটি থেকে যখন শত শত কোটি টাকা লুট করে নিয়ে গেছে, তখন তারা কেন নিরব ছিল, কেন প্রতিবাদ করেনি? যারা এই অনিয়ম করেছে তাদের ঠেকানোর চেষ্টাও করেনি।তিনি বলেন, এখন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে কর্মকর্তাদের উচিত তাকে সহযোগিতা করা। যদি সহযোগিতা না করে তাহলে তারা অন্যায় করবে। প্রশাসককে সহযোগিতা করে কাজ করার পরিবেশ তৈরী করে দিতে হবে। সব কিছু নিয়ম মেনে চলতে দিতে হবে।

তবে সোনালী লাইফের কর্মকর্তারা বলছেন, আমরা গত ১০ বছরের অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে, গভীর চক্রান্ত করে যে সকল পরিচালকদের কোম্পানিটি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কোম্পানির ওইসব পরিচালকদের প্রতি আমরা ৩০ হাজার কর্মী সম্পূর্ণ আস্থাবান।তারা বলছেন, যদি কোনো অনিয়ম পূর্ববর্তী সিইও মীর রাশেদ বিন আমান ও কতিপয় বিপথগামী অফিসারদের সহযোগিতায় হয়ে থাকে, আমরা তাদের নিরপেক্ষ তদন্ত স্বাপেক্ষে শাস্তি দাবি করছি।তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, প্রশাসককে সহযোগিতা না করা এবং অর্থমন্ত্রনালয়ে অভিযোগ করা এই কর্মকর্তারা নিজেরাও আইডিআরএ’র নিয়ম বহির্ভূত ইনসেন্টিভ বা সুযোগ সুবিধাভোগ করে কোম্পানিটিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।তিনি আরো বলেন, এখন প্রশাসক আইডিআরএ’র নিয়মে চলতে গেলে তাদের সুবিধা আটকে যায়, সেজন্য তারা নিয়োগকৃত প্রশাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!