
মাসে,মাসে,জোয়ার আসে,
ভাষায় নদীর কুল গো,
কামিনী গেছেন ফুল গো,
ভাষায় নদীর কুল গো (২)
নদী যখন যোয়ার আসে,
প্রভু তখন ধ্যানে বসে
বহে যোয়ার মৃনাল বাতাসে,,
ত্রীবেনী ঘাটের মূল গো,
ভাষায় নদীর কুল গো।।
কামিনী গেছেন ফুল।।
চৌদ্দতালা নদীর মাঝে,
নিত্যসুধা ফুল বিরাজে,
মাঝে,মাঝে বানু মাজে,
মানুষ মানার কল গো,,
কামিনী গেছেন ফুল।।
নদী হল গহীন গভীর,
খুঁজে পায়না ডুবুরী নিধীন,,
তুই মনি মুক্তা সবই পাবি।।
জানলে মাধুর মূল গো,,
কামিনী গেছেন ফুল।।
লাল গোদামের অমূল্য ধন,
আনতে হবে করিয়া যতন,,
সাধক হান্নান শাহ্ কয় পাবি রতন।।
থাক নিরিহে অটল গো,,
কামিনী গাছের ফুল।।
মাসে,মাসে যোয়ার আসে
ভাষায় নদীর কুল গো
কামিনী দিছেন ফুল।।