1. admin@auchsangbad.com : admin :
ভুয়া সনদে সিইও'র স্বপ্ন অধরাই থেকে গেল কামরুলের,IDRA 'র অনুকূলে হাইকোর্টের রুল - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ভুয়া সনদে সিইও’র স্বপ্ন অধরাই থেকে গেল কামরুলের,IDRA ‘র অনুকূলে হাইকোর্টের রুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩৬০ বার পঠিত

বিশেষ প্রতিবেদকঃ

যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার তার নিয়োগ নবায়ন প্রস্তাব অনুমোদনে আদেশ চেয়ে তার করা একটি রীট পিটিশনের প্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (IDRA) প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।রুলে কামরুল হাসানের নিয়োগ অনুমোদনে কেন নির্দেশ দেয়া হবে না,তা ১৩ জুনের মধ্যে জানাতে বলেছে আদালত।যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার ইড্রার নিয়োগ না মঞ্জুর করা সংক্রান্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ৩ জুন হাইকোর্টে একটি রীট (রীট নং-৭১০৭/২০২৪, তাং-০৩-০৬-২৪) পিটিশন দাখিল করেন।হাইকোর্টের বিচারপতি মুহম্মদ খুরশীদ আলম সরকার এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চে এ দিনেই রীটটির ওপর শুনানি অনুষ্ঠিত হয়।পিটিশনকারি যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার তার আর্জিতে বলেন,নিয়ন্ত্রক সংস্থা ইড্রা সিইও পদে কোম্পানির পরিচালনা পর্ষদের দেয়া নিয়োগ নবায়ন প্রস্তাব অনুমোদন না করায় তার অধিকার ক্ষুন্ন হয়েছে।তিনি আর্জিতে বীমা কর্তৃপক্ষের এই আদেশ বাতিল করে তার নিয়োগ প্রস্তাব অনুমোদনে বীমা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদানের জন্য মহামান্য আদালতের প্রতি আবেদন জানান।

বিজ্ঞ আদালত বাদি ও বিবাদি পক্ষের আইনজীবির বক্তব্য শুনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষকে কেন বাদির নিয়োগ অনুমোদন করা হয়নি,আগামী ১৩ জুনের মধ্যে এর কারন ব্যাখ্যা করতে দশ দিনের সময় দিয়ে রুল জারি করেছে। আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটোর্নী জেনারেল হুমায়ন কবির,মিসেস ফরজানা রহমান স্বপ্না,মাসুদ রানা মোহাম্মদ এবং সহকারি অ্যাটোর্নী জেনারেল আলী আকবর খান।বাদির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আশীস কর্মকার এবং ফয়সাল আহমেদ রুমি।আদালত যমুনা লাইফের সদ্য নিয়োগকৃত ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা জারি করেনি।ফলে রীটের পূর্নাঙ্গ শুনানি না হওয়া পযর্ন্ত তার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন বাধা থাকলো না।শুনানি শেষে আদালত ভারপ্রাপ্ত সিইও মো. শামছুদ্দিনকে রীটের পূর্ণাঙ্গ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে বলেছে।জানা গেছে,বীমা নিয়ন্ত্রক সংস্থা ইড্রা গত ১৯ মার্চ যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকারের নিয়োগ নবায়নের আবেদন না মঞ্জুর করে।পরবর্তীতে নিয়ত্রক সংস্থা ইড্রার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একটি রিভিউ পিটিশন করেন কামরুল ইসলাম।গত ৩ জুন এই রিভিউ পিটিশনের উপর শুনানি অনুষ্ঠিত হয়।কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত ঘোষণা করার আগেই বীমা কোম্পানিটির কর্তৃপক্ষ কোম্পানি পরিচালনার জন্য কোম্পানিটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. শামছুদ্দিনকে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে দায়িত্ব প্রদান করে এবং সদ্য নিয়োগকৃত ভারপ্রাপ্ত সিইওকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য কামরুল হাসানকে নির্দেশ দেয়।কামরুল হাসান তার দায়িত্ব বুঝিয়ে না দিয়ে তিনি আদালতে যান এবং ইড্রার সিদ্ধান্তের বৈধ্যতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রীট করেন।রীটটি এখন চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পযর্ন্ত কামরুল হাসানের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে,এ বিষয়ে কিছু বলা যাবে না।তবে বীমা নিয়ন্ত্রক সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে,বীমা প্রতিষ্ঠানের সিইও নিয়োগ বিধিমালায় উল্লেখিত শর্তসমূহ পূরন না হওয়ায় তার নিয়োগ প্রস্তাব অনুমোদন করা সম্ভব হয়নি।সূত্র আরও উল্লেখ করেছে,কামরুল হাসানের শিক্ষাগত যোগ্যতায় ঘাটতি রয়েছে।তিনি যে শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল করেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে তার স্বীকৃতি নেই।

জানা গেছে,কামরুল হাসান খন্দকারের শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সমতাকরণ ও বৈধতার প্রত্যয়নপত্র দাখিল না করা এবং দাখিল করা শিক্ষা সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় গত ১৯ মার্চ বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইড্রা) এই নিয়োগ প্রস্তাব না-মঞ্জুর করে।কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি যমুনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানকে দেয়া হয়।এরপরও কামরুল হাসান খন্দকার বেশ কিছুদিন কোম্পানির সিইও পদে বহাল ছিলেন এবং দায়িত্ব পালন করে গেছেন।জানা গেছে,যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার তার বিদেশি এমবিএ ডিগ্রির মান সংশোধিত মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা-২০১২ এর (৩)(ক) অনুযায়ী সমতাকরণ করেননি।তাছাড়াও পরবর্তীতে দাখিলকৃত তার ইবাইস ইউনিভার্সিটির দুটি সনদপত্রের বৈধতার বিষয়েও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রত্যয়নপত্র দাখিল করতে পারেননি।উল্লেখিত দুটি কারণে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে কামরুল হাসানের নিয়োগ নবায়নের আবেদন না-মঞ্জুর করা হয়েছে।ইড্রা সূত্রে জানা গেছে,কামরুল হাসানের নিয়োগ নবায়নের আবেদন করা হয় ২০২৩ সালের ৭ নভেম্বর। আবেদনে তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয় ভারতের উত্তর প্রদেশের ডিমড ইউনিভার্সিটি থেকে ২০০২ সালে দূরশিক্ষণে এমবিএ পাস।এই আবেদনের ২৯ দিন পর গত ৬ ডিসেম্বর ইড্রায় পাঠানো একটি চিঠিতে কামরুল হাসানের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইবাইস ইউনিভার্সিটির দুটি সনদ দাখিল করা হয় এবং সেগুলো তার আবেদনে যুক্ত করার অনুরোধ জানানো হয়।ইবাইস ইউনিভার্সিটির সনদপত্র অনুসারে কামরুল হাসান খন্দকার বিএসএস পাস করেছেন ২০১৯ সালে এবং এমবিএ পাস করেন ২০২১ সালে।পরবর্তীতে কামরুল হাসানের বিদেশি এমবিএ ডিগ্রির মান সমতাকরণ এবং ইবাইস ইউনিভার্সিটির সনদপত্র দুটির বৈধতার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রত্যয়নপত্র দাখিল করতে বলে ইড্রা।তবে কামরুল হাসান তার বিদেশি ডিগ্রির মান সমতাকরণ বা ইবাইস ইউনিভার্সিটির সনদপত্র দু’টির বৈধতার বিষয়ে কোনো প্রত্যয়নপত্র দাখিল করতে পারেননি।এদিকে ইড্রা কামরুল হাসানের ইবাইস ইউনিভার্সিটির সনদপত্র দুটির সঠিকতা যাচাইয়ের জন্য ২০২৩ সালের ২৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয়।ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার এখলাছুর রহমান গত ২১ জানুয়ারি ইড্রকে জানায় কামরুল হাসান খন্দকারের দুটি সনদই ফেক (ভুয়া)।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!