1. admin@auchsangbad.com : admin :
১৪৫ জাতের আমের প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো কৃষি প্রযুক্তি মেলা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

১৪৫ জাতের আমের প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো কৃষি প্রযুক্তি মেলা

  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২০০ বার পঠিত

আবুল হাশেম-ব‍্যুরোচীফঃ

রাজশাহীর বাঘায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে।বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০মে থেকে ১ জুন পর্যন্ত উপজেলার চত্বরে তিন দিনব্যাপি এই মেলার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।বাঘা উপজেলা সারাদেশ আমের জন্য বিখ্যাত। উক্ত মেলায় প্রায় দেড়শ প্রজাতির আম প্রর্দশনের ব্যবস্থা করা হয়।বাহারি নামের আমের মধ্যে-লক্ষণভোগ,দুধ কোমর,খালসি ফজলি,আপেল গুটি,হাইব্রীড লকনা,খিরসাপাত,ভাদরী,মধুখালসি,হিমসাগর,সুমাসী,পেপে ল্যাংড়া,জগৎমহনী,কাকড়ি,আড়াজাম,হাতিঝোল,দুধসাগর,আম্রপালি,আনারসী,মধু চুষকা,মল্লিকা,জাওনী,কালিভোগ আশ্বিনা,পাগাড়ে,মধুমতি,মিয়াজাকি(সূর্যডিম),ঝিনুক,আশ্বিনা,জামাইভোগ,চেংমাই,বড় গুটি,রানী পছন্দ,চোষা,চরুষা,ক্ষীরে স্বর,তোতাপুরী,ঠুটি, জসেরের গুটি,অনামিকা,বৈশাখী,জামরুলের গুটি,ফনিয়া,আড়াজাম,কৃষাণভোগ,জোহুরা,কালুয়া গুটি,কাদুমা,বারিআম-৪,আনারকলি,চাপা গুটি,ব্যানানা ম্যাংগো,বৌ-ভুলানো,বিশ্বসুন্দরী,কিং অব চাকাপাত,ইঁদুরচাটা,চান্দু গুটি বোম্বাই,বাবুইঝুকি,নেঙার গুটি,লাখে এক,গুটি(বড়),মিসরিভোগ,খাজাগুটি,গুটি (ছোট),বাউ গুটি,চিনি খোরা,সুরমা ফজলি,ধলা গুটি,চুঙ্গাভোগ,বাঘাশাহী,মায়াবতি,মহনভোগ,বঙ্গবাসী, সাগর ভাষা,হাড়িভাঙ্গা,আষাঢ়ী,বালেনী,মকসেদ গুটি, ছাতুভিজালী,খোদা দাদা,নন্দাফ্রাম,কালিভোগ,জাইতুন, কুয়াপাহাড়ী,গোল্লা বেলী,বারিআম-১১,বাতাসী,সেনরী, গৌড়মতি,ধমীয়া,ভুজাহারী,কাটিমন (বারমাসী),সেঁদুরি, চাপাতি,গোপালভোগ,মোহন ঠাকুর,মধু রাণী,বেলী,মিছরিছানা,কইতর গুটি,দুধস্বর,সালাম ভোগ, জিলাপী কাড়া,কুমড়া জালি,শ্যামলতা,গোল কাচামিঠা, দারোগা ভোগ,গোপাল খাস,মালদহ,লেট আনারসী,রং বিলাস,বিন্দাবন গুটি,রহিমুন,দিলসা,মিসরিকান্ত,মুলতানি, চন্দনভোগ,কাজী পছন্দ,মোহনবাসী,কালী ভোগ,সুরসী গুটি,মিছরি দমদম,ঝুমকা গুটি,বেকে বৈশাখী,বাজে কলস,রাশিদা সুন্দরী,খাগড়াই,বাদল,সুরুজ আটি,ঠাকুরের ভিটা,রঘুনাথা গুটি,সিলেটি গুটি,সবেদা,সিঙ্গাপুরী ল্যাংড়া, আতা খালসী,আবুল গুটি,শাওনী আটি,রুপ সুন্দরী,চন্দনসুরী,আদরী,পেতা,মধুমতি গুটি রয়েছে।প্রদর্শনী স্টলে বিভিন্ন বাগান থেকে এসব আম সংগ্রহ করে দর্শার্থীদের পরিচিতির জন্য রাখা হয়েছে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার বলেন,কৃষি খাতে যারা ভালো করেছে,তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ। আর দেশের মধ্যে অন্যতম কৃষি নির্ভর বাঘা উপজেলা।কৃষিখাতে এই উপজেলায় বিল্পব ঘটেছে।আগামীতে কৃষকদের জন্য মডেল হবে বাঘা উপজেলা।তিনি বলেন,কৃষি যাঁদের সার্বক্ষণিক পেশা ছিল না,তাঁরা এখন কৃষিতে আসছেন।উচ্চ মূল্যের নানা ফসলের চাষ শুরু হয়েছে উপজেলায়।পরিকল্পিতভাবে কৃষি অফিসের সহায়তায় ক্যাপসিকাম,স্ট্রবেরি,ড্রাগন,চিয়াবীজ,কিনোয়াবীজ, পেরিলাবীজ ও আঙুর চাষ করে নিজেদের ভাগ্যে পরিবর্তনের পাশাপাশি দেশ উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন শিক্ষিত বেকার যুবকরা।উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, দেশের গন্ডি পেরিয়ে কয়েক বছর ধরে বাঘার আম বিদেশে রপ্তানি করা হচ্ছে। এছাড়াও পেঁপে,বরই,পেয়ারা পরীক্ষামূলকভাবে বিদেশে রপ্তানি করা হয়েছে।এতে লাভবান হওয়ায় কৃষিখাতে কৃষকদের আগ্রহ অনেকাংশে বেড়েছে। আগামী মৌসুমে মিষ্টি আলু,ওলকচু,হলুদ বিদেশে রপ্তানি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্বোধনের পর ১৫টি স্টল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলার ভিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।কৃষি প্রযক্তির এই মেলায় মোট ১৫টি স্টল দেওয়া হয়েছে।মেলায় প্রবেশের ডান পাশের স্টলে বিভিন্ন নামের ১৪৫ জাতের আম থরে থরে সাজানো রয়েছে। অন্যান্য কৃষিপণ্য প্রদর্শনীর স্টল রয়েছে ১৪ টিতে।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়,গত মেলায় ১০৫ টি জাতের আম প্রদর্শন করা হয়েছিল। এবার এর সংখ্যা বাড়িয়ে ১৪৫ জাতের আম প্রর্দশন করা হয়েছে। আরও নতুন নতুন নামের আম খুঁজে বের করে আগামীতে মেলায় প্রদর্শন করার চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!