1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৯২ বার পঠিত

মোঃ মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার,
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় সামীম ইয়াসার আফফান নামের সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়োছে। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার সিভিল সার্জন সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে আফফানের পরিবার।অভিযোগ ওঠা দুই চিকিৎসক হলেন জেলা শহরের মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেডের নাক,কান,গলা বিশেষজ্ঞ মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন ও অ্যানিস্থসিয়া বিশেষজ্ঞ মো. আবু তাহের মিয়া।চিকিৎসক মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে থাকার সময়ে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন এবং অ্যানিস্থসিয়া বিশেষজ্ঞ মো. আবু তাহের মিয়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত থাকা অবস্থায় অবসরে যান।অভিযোগ সূত্রে জানা গেছে, শিশু আফফান ইয়াসার আফ্ফান গলা ব্যথা,ঠান্ডা,কাশি রোগে আক্রান্ত হয়।গত ২৪ এপ্রিল আফফানের বাবা সারোয়ার জাহান উপল ও মা আফসারা মুনা মেডিল্যাব হেলথ সেন্টার লিমিটেডে নিয়ে যান ছেলের চিকিৎসার জন্য।সেখানে নাক,কান,গলার চিকিৎসক মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমনের কাছে চিকিৎসা সেবার জন্য শরণাপন্ন হন।গত ২৫ এপ্রিল চিকিৎসক মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন ও অ্যানিস্থসিয়া চিকিৎসক মো. আবু তাহের মিঞা স্বাস্থ্য পরীক্ষার ফলাফল দেখে টনসিল ও অ্যাডিনয়েড অস্ত্রোপচারের পরামর্শ দেন।অস্ত্রোপচার না করলে শিশু আফফানের চরম ক্ষতি হবে বলে জানান চিকিৎসকেরা। তখন পরিবারের সদস্যরা আফফানের ঠান্ডাজনিত সমস্যার কথা জানিয়ে দুটি অস্ত্রোপচার একত্রে চলবে কি না জিজ্ঞাসা করলে চিকিৎসকেরা জানান অস্ত্রোপচার করা হলে সব ঠিক হয়ে যাবে।পরে ওই দিন রাত ১০টায় টনসিল এবং অ্যাডিনয়েড গ্রন্থিতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকেই আফফানের শ্বাসকষ্ট দেখা দেয়।এতে তাকে অক্সিজেন সরবরাহ করতে হয়।গত ২৬ এপ্রিল বিকেলে আফফানের শ্বাসকষ্ট প্রচণ্ড আকার ধারণ করলে চিকিৎসক মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন ও আবু তাহের মিঞা শিশুটিকে জরুরি ভিত্তিতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেন।ওই দিন রাত ১১টায় আফফানকে নিয়ে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে মুমূর্ষু অবস্থায় দেখে ভর্তি করেনি। পরে তাকে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।ভর্তির পর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দেখে জানান,শিশু আফফান নিউমোনিয়ায় আক্রান্ত।এই অবস্থায় এত ছোট শিশুর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত দায়িত্বশীল কোনো চিকিৎসকের কাছ থেকে কাম্য নয়। অস্ত্রোপচার করার পেছনে আর্থিক বা অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে।এরপর ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে সন্ধ্যায় আফফান মারা যায়।শিশুটির বাবা সারোয়ার জাহান উপল ও মা আফসারা মুনা বলেন,‘চিকিৎসক সুমন ও তাহের মিঞার ভুল এবং ত্রুটিপূর্ণ অস্ত্রোপচারের জন্য আমার ছেলে মারা গেছে। এটা হত্যা চিকিৎসকদের বলা হয়েছিল আমার ছেলের ঠান্ডাজনিত সমস্যা আছে তারপরও তাঁরা অপারেশন করেছে।এই চিকিৎসকদের জন্য আমার ছেলে আমাদের মধ্যে নেই।আমরা এই চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’অভিযোগের বিষয়ে চিকিৎসক মুহাম্মদ তৌফিকুল ইসলাম সুমন বলেন,‘টনসিল ও অ্যাডিনয়েড রোগের লক্ষণই সর্দি-কাশি।আর টেস্টের রিপোর্টে নিউমোনিয়া ছিল না।নিউমোনিয়া থাকলে আমরা অপারেশন করতাম না।’ অ্যানিস্থসিয়া চিকিৎসক আবু তাহের মিঞা বলেন, ‘আমরা যে রিপোর্ট দেখেছি সেইখানে নিউমোনিয়ার কোনো লক্ষণ ছিল না।’ সিভিল সার্জন সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’এদিকে এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন রোগীর স্বজনেরা ও এলাকাবাসী। তাঁরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিল করে করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন ইদু, নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আতিউল্লাহ ভুবন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!