1. admin@auchsangbad.com : admin :
এনআরবি ইসলামিক লাইফের সিইও শাহ জামালের দক্ষতায় ৪ বছরে এগিয়ে চলছে দুর্বার গতিতে - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

এনআরবি ইসলামিক লাইফের সিইও শাহ জামালের দক্ষতায় ৪ বছরে এগিয়ে চলছে দুর্বার গতিতে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৫৮০ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

চতুর্থ প্রজন্মের বিমা কোম্পানি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সফলভাবে এগিয়ে যাচ্ছে। জীবন বীমা প্রতিষ্ঠানটি মাত্র তিন বছরে বীমা সেবার মাধ্যমে গ্রাহদের আস্থা,বিশ্বাস এবং নির্ভরতার প্রতীকে রুপান্তরিত হচ্ছে।এ সফলতায় কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাহ জামাল হাওলাদারের দক্ষ নেতৃত্বের ভূমিকা অন্যতম।তিন বছরের মধ্যে কোম্পানিটি গ্রাহক সেবায় করেছে সম্পূর্ণ ডিজিটালাইজেশন ব্যবস্থা,যা বর্তমান সময়ে সব চেয়ে স্মার্ট বিজনেস পলিসি হিসেবে সুপরিচিত।বিমা কোম্পানিটি ২০২১ সালে প্রিমিয়াম ছিল ৫ কোটি ৫৬ লাখ টাকা। ২০২২ সালে ছিল ২৯ কোটি ৭০ লাখ টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ২০২২ সালের হিসেবে ৩৫ টি জীবন বিমা কোম্পানির মধ্যে মোট ব্যবসায় ২০ তম স্থান এবং ২০২৩ সালে মোট ব্যবসায় ২২তম স্থান দখল করেছে।যা তিন বছর বয়সের বিমা কোম্পানি হিসেবে দারুন সফলতা বলে বিবেচিত হয়।এছাড়াও ২০২৪ সালে মোট ব্যবসায় কোম্পানিটি এপ্রিল পর্যন্ত ৮ কোটি ৯৩ লাখ টাকার ব্যবসা করেছে।বিমা কোম্পানিটি দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা সম্প্রসারণের জন্য এপ্রিল-২০২৪ পর্যন্ত ৮৫ টি ব্রাঞ্চ অফিস করেছে।যা কোম্পানির ব্যবসার অগ্রগতিতে দারুণ ভুমিকা রাখছে।২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত এনআরবি ইসলামিক লাইফের মোট গ্রাহক সংখ্যা ২৭ হাজার ৩৮৭ জন। মোট সম্পদ ৪৪ কোটি ১৫ লাখ ৪২ হাজার ১৪৬ টাকা। লাইফ ফান্ড রয়েছে ১৬ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৫২৮ টাকা। কোম্পানির মোট বিনিয়োগ রয়েছে ১৬ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার ৪৩৬ টাকা।এখন পর্যন্ত দাবি পরিশোধ হয়েছে ১ কোটি ৬৬ লাখ টাকা।এনআরবি ইসলামিক লাইফের অনুমোদিত মূলধন হল ১০০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ১৮ কোটি টাকা।কোম্পানির ৩ বছরের পথ চলায় অর্জনের মধ্যে অন্যতম হলো- দেশীয় সকল জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে অনুমোদনের ১ম, ২য় ও ৩য় বছরে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জন।বীমা দাবি উত্থাপনের ২৪ ঘন্টা থেকে ৭ দিনের মধ্যে শতভাগ দাবি পরিশোধ।ওভারসিজ ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান।কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাহ জামাল হাওলাদার বলেন, বীমা আইন এবং বীমা উন্নয়ণ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র (আইডিআরএ) নিয়ম অনুসরণ করে অত্যন্ত বিচক্ষণতার সাথে আমরা গ্রাহক সেবা দিয়ে যাচ্ছি।আমাদের প্রত্যাশা ভালো সার্ভিসের মাধ্যমে গ্রাহক সেবা দেওয়া।বিগত দিনে আমরা যেভাবে কাস্টমারদের আস্তা অর্জন করতে পেরেছি আগামীতে সেটা ধরে রাখতে কাজ করবো।তিনি বলেন, বিগত তিন বছরে ৭ দিনে বিমা দাবি পরিশোধে আমরা বদ্ধ পরিকর ছিলাম।সামনেও আমরা এই ধারা অব্যাহত রাখবো।কোম্পানির সিইও হিসেবে চেষ্টা করছি সঠিকভাবে আস্থা এবং বিশ্বস্ততার সঙ্গে গ্রাহকদের স্বার্থ রক্ষা করে দায়িত্ব পালন করার।আগামীতেও এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স সুনামের সঙ্গে ব্যবসা করে যাবে বলে বিশ্বাস করি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!