
মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার.
কটিয়াদীতে অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্রের উদ্যোগে ৩১তম ফ্রি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতা-২০২৪ এর সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।সেমিফাইনালে হোসেনপুর ফুটবল একাদশ ট্রাইবেকারে লিটন ফুটবল একাডেমী বনশ্রী,করিমগঞ্জকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।১৪ মে মঙ্গলবার বিকেলে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়ামে অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্রের উদ্যোগে ৩১ তম ফ্রি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীত-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।খেলায় প্রধান শিক্ষক, আচমিতা ১ নং সঃপ্রাঃবিদ্যালয় ও সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার আবু সাঈদ মোঃ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক,দানবীর,ক্রীড়ানুরাগী মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া। খেলাটি উদ্বোধন করেন নিউজিল্যান্ড প্রবাসী মোঃ আব্দুর রহমান খোকন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ডাঃ শামীম ভূঁইয়া, কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল করিম শিকদার, আচমিতা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহসভাপতি মোঃ জাকির হোসেন বাদশা,সৌদি প্রবাসী ও আচমিতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মন্জু মিয়া(কাজল) প্রমুখ।খেলাটি টান টান উত্তেজনায় প্রথম ও দীয়ার্ধের খেলা গোল শূন্য ড্র হলে ট্রাইবেকারে হোসেন ফুটবল একাদশ লিটন ফুটবল একাডেমি করিম গঞ্জকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে।