
নিজস্ব প্রতিবেদক.
আজ ২৬ মার্চ-৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।বাঙ্গালী জাতির সবচেয়ে গৌঁরবের দিন আজ,পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গেঁ মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গেঁ ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা’র উদ্যোগে ২৬ শে মার্চের মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ প্রাঙ্গনে সকাল ৮ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জানান।এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি এফ এম আব্বাস উদ্দিন,সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম,ফাইজুল হক গোলাপ,আসাদুজ্জামান খাঁন লিপন,আসাউজ্জামান জুয়েল,মোঃ আবু বাছেদ চৌধুরী।এছাড়াও আমন্ত্রিত অতিথিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।