1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে বাবার লাশ কবরে রেখে এসএসসি পরীক্ষা দিল পূর্ণ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কটিয়াদীতে বাবার লাশ কবরে রেখে এসএসসি পরীক্ষা দিল পূর্ণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৬ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান-বিশেষ প্রতিবেদক.
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাবার লাশ কবরে রেখে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন আবনি নাসরিন পূর্ণ।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।তিনি কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী।তিনি কটিয়াদী পশ্চিম পাড়ার বাসিন্দা।পরীক্ষার্থীর সহপাঠীরা বলেন, তার অভিভাবকের অনেক আশা ছিলো আমাদের বান্ধবী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করলে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন বাবা ফজলুর রহমান।সেই স্বপ্ন বাস্তবায়ন করার আগেই তাকে দুনিয়ায় মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে।বাবার লাশ সকালে কবরে রেখেই শোকাহত অবস্থায় আজকের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে তাকে।জানা যায়,কটিয়াদী বাজারের ব্যাবসায়ী ফজলুর রহমান দুদু মিয়া গতকাল বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বৃহস্পতিবার সকালেই দাফন সম্পন্ন হয়।ওইদিনই তার দ্বিতীয় কন্যার চলমান এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিলো।বাবার মৃত্যুর শোক নিয়েই অংশগ্রহণ করতে হয়েছে পরীক্ষায়।পরীক্ষায় খাতা পেয়ে তার কথা মনে পড়তেই কেঁদে ফেলেন ওই শিক্ষার্থী।পরীক্ষার্থীর কান্না দেখে সহপাঠিসহ পরীক্ষায় দায়িত্বরত কক্ষ পরিদর্শকরা তাকে বুঝিয়ে শুনিয়ে শোকাহত অবস্থায় চোখের পানি মুছে পরীক্ষার খাতায় লিখতে বলেন এবং তাকে পরামর্শ দিয়ে বলেন, মানুষ মাত্রই মরনশীল।একদিন সবাইকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।তাই এখন না কেঁদে শুধু পরীক্ষাটা দিয়ে যাও।দেখো তুমি একদিন তোমার বাবার স্বপ্ন পূরন করতে পারবে।কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।তাছাড়া আবনি নাসরিন পূর্ণ আমার প্রতিষ্ঠানের একজন মেধাবী শিক্ষার্থী।আমরাও শোকাহত। আমি,পরীক্ষার কেন্দ্রে দায়িত্বরত কক্ষ পরিদর্শকসহ সবাই তাকে পরীক্ষা দেওয়ার জন্য শান্তনা দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!