
তানভীর আহমেদ-বিশেষ প্রতিনিধি :-
নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।দিনটি উপলক্ষে উপজেলার বড়চাপা ডিগ্রী কলেজের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করেন।কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারের পুষ্প অর্পণ,প্রভাত ফেরী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বড়চাপা বালিকা বিদ্যালয়,জামালপুর হাই স্কুল,বড়চাপা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়,মরহুম ডাঃ আবুল হাসেম মেমোরিয়াল সানরাইজ ডিজিটাল একাডেমী সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান।এ সময় উপস্থিত ছিলেন বড়চাপা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল হেরেম উল্যাহ আহ্ছান সহকারী অধ্যাপক মোঃ আলতাফ হোসেন,আইসিটি প্রভাষক গুলজার হোসেন গুলশান,আহাসান হাবিবসহ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।সবশেষে ভাষা শহীদদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।