1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৯ বার পঠিত

মোঃ মোফাসসেল সরকার,বিশেষ প্রতিনিধি.

কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।কটিয়াদী  উপজেলা ভূমি অফিস সংলগ্ন শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা পরিষদ,পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ,কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন।পুষ্প স্তবক অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।২১শে ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একুশের প্রভাত ফেরী বের হয়।প্রভাত ফেরিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধী সমাজের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তারা বলেন,২১ ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতির জীবনে এক গৌরবের দিন।১৯৫২ সালের এই দিনে বাঙালি জাতি বুকের তাজা রক্ত দিয়ে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে মাতৃভাষা রক্ষার জন্য রাজপথে নেমেছিল।পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালিরাই সেই গৌরবময় জাতি,যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। তাই সারা বিশ্বে এই দিনটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!