1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে গচিহাটা বিদ্যানিকেতনের ৪র্থ বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কটিয়াদীতে গচিহাটা বিদ্যানিকেতনের ৪র্থ বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬৪ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক.
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটায় প্রতিষ্ঠাতা ও পরিচালক উম্মে বিলকিস কবীর লাকী পরিচালিত গচিহাটা বিদ্যানিকেতন বাংলা ও ইংলিশ ভার্সন স্কুলের ৪র্থ বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার স্কুল সংলগ্ন মাঠে আনন্দঘন পরিবেশে গচিহাটা বিদ্যানিকেতন বাংলা ও ইংলিশ ভার্সন স্কুলের ৪র্থ বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উক্ত স্কুলের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন খোকনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শারমিন আক্তার ও আরিফুর রহমান আকাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গচিহাটা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর লাকী।এসময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন, গচিহাটা পুুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আব্দুর রাজ্জাক, ফারুকুর রহমান ফারুকসহ অভিভাবক, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্কুলে শিক্ষণার্থীরা বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে।প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর বলেন,গচিহাটা বিদ্যানিকেতন বাংলা ও ইংলিশ ভার্সন স্কুলটি ২০১৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্টিত হয়েছে।এ বিদ্যালয়ে বাংলা ও ইংরেজী ভার্সনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।ছাত্র/ছাত্রীদের প্রয়োজন ও চাহিদাকে মাথায় রেখে এবং শিক্ষা ও বিনোদনে গচিহাটা বিদ্যানিকেতন যাতে কিশোরগঞ্জ জেলা তথা সারাদেশে একটি রুলমডেল হয়ে থাকে,সে লক্ষ ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি আমরা।আমাদের রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী।যাদের মাতৃ স্নেহে ছাত্র/ছাত্রী টেকসই ও সার্বজনীন শিক্ষায় পারস্পরিক উৎসাহ-উদ্দীপনা ও নিরাপত্তাসহ মানসম্মত একটি শিখন পরিবেশ বজায় থাকবে।আমি আপনাদের সার্বিক সহগযোগিতায় কামনা করি।অভিভাবকগণ বলেন মানসম্মত পাঠদানের লক্ষ্যেই গচিহাটা বিদ্যানিকেতনের যাত্রা।যাত্রার শুরু থেকেই প্রতিষ্ঠানটি এলাকার বাসীর নজর কেড়েছে।এলাকার শিক্ষা উন্নয়নে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটিই প্রত্যাশা করেন।পরে উপস্থিত অতিথিদের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!