
বৃষ্টি নেইকো বর্ষা কালে
খড়া,খাল আর বিলে
ব্যাঙ ডাকে পৌষ মাসে
নিম্ন চাপের জোরে।
যুদ্ধ করছে মাছ আর চিলে
বড় গাছের ডালে
এসব দেখে কুকুর ক্ষেপে
শিয়াল মামা হাসে।
বাঘ সিংহ দেখে সেসব
ভয়ে করছে থরথর
গাধা এসে দিল এদের
ইয়া বড় থাপ্পড়।
ইঁদুর দেখে বিড়াল দৌড়ে
মানুষের ঘাড়ে ঘোড়া চড়ে
পিঁপড়ার কামড়ে হাতি মরে
হনুমানে বিচার করে।