
ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক.
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দাউদ।এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম ও পুলিশের সার্বিক সহায়তার কথা ওঠে আসে। সোমবার ৫ ফেব্রুয়ারী বিকালে থানায় এই সভা হয়েছে।
স্বাগত বক্তব্যে অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ উপজেলা আইনশৃঙ্খলা রক্ষায় ভুমিকা ও সহায়তার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ভবিষ্যতেও পুলিশ ও সাংবাদিকরা মিলেমিশে কাজ করার আশাবাদ ব্যাক্ত করা হয়।অতীতের মতো সাংবাদিকরা পুলিশের সাথে মিলেমিশে আইনশৃঙ্খলা উন্নয়নে ভূমিকা পালন করবে প্রকৃত অপরাধীদের ছাড় না দেওয়া ও নিরপরাধী কেউ হয়রানি না হয় বিশেষ ভাবে লক্ষ রাখার আহবান জানান।থানায় দলীয় ও বহিরাগতদের অবাধ আড্ডা ও আনাগোনা বন্ধ করে সাধারণ মানুষের যাতায়াত ও অভিযোগ গ্রহণের সুন্দর পরিবেশ তৈরির আহবান জানান।সময়ের আলোর প্রতিনিধি দ্রুব রন্জন দাস বলেন,কিশোর গ্যাং সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।এগুলো নিয়ন্ত্রণ জরুরি।আমাদের সময়ের প্রতিনিধি রুহুল আমীন রাজু বলেন,বাজারে চুরির উপদ্রব বৃদ্ধিতে আতংকে আছি এগুলো কঠোরভাবে দমন করতে হবে।দৈনিক সংবাদ সারাবেলা ও বার্তা ২৪ এর সাংবাদিক ছাইদুর রহমান নাঈম বলেন,গণমাধ্যমে সঠিক তথ্য প্রচার ও গুজব তথ্য বন্ধে সাংবাদিকদের পুলিশের তথ্য আদান প্রদান সহজ করা এবং উভয়ই মিলেমিশে আইনশৃঙ্খলা রক্ষায় ভুমিকা রাখার আহবান জানান।এর জবাবে ওসি মোহাম্মদ দাউদ বলেন,সাংবাদিকদের দ্রুত তথ্য প্রদানের জন্য কয়েকদিনের মধ্যে থানায় মিডিয়া সেল গঠন করবো।এছাড়াও থানায় বহিরাগত আড্ডা বন্ধ ও চুরি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।এছাড়াও কিশোর গ্যাং ও চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ চলমান থাকবে।এতে তথ্য দিয়ে ও পাশে থেকে সাংবাদিকদের সহায়তা করার আহবান জানান।’আরো বক্তব্য রাখেন,প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা প্রেস ক্লাব সভাপতি মূরছালিন দারাশিকো,কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক রফিকুল হায়দার টিটু,সাংবাদিক রতন ঘোষ, ওবায়দুল্লাহ আকন্দ ভুবন,শ্যামল পোদ্দার,মাইনুল হক মেনু প্রমুখ।মতবিনিময় সভায় আরো উপস্থিত ওসি তদন্ত মোঃ মোশাররফ হোসেন,এসআই ইকবাল হোসেন,কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি,প্রেস ক্লাব,উপজেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।