
নিজস্ব প্রতিবেদক.
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে ঐতিহাসিক ব্যাঙ্কাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে।প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জালালুল আজিম এবং ডাচবাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মোঃ শিরিন তাদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।ডাচ্ বাংলা ব্যাংকের গ্রাহকদের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সেবা প্রদান করবেন।প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং এবি ব্যাংক লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এই চুক্তির আওতায় প্রগতি লাইফ বাঙ্কাসুরান্সের সুবিধা চালু সাপেক্ষে এবি ব্যাংক গ্রাহককে বীমা সেবা প্রদান করবে।প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ জালালুল আজিম এবং এবি ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক পিএলসিএকটি ঐতিহাসিক ব্যাঙ্কাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছেন।প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জালালুল আজিম এবং মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের উর্দ্ধোতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।