
স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৬টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা আর ৪ টিতে নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন।একটি আসনের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম ৯৩ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল আরেং নৌকা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৮৯২ ভোট।ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে শরীফ আহমেদ নৌকা প্রতীকে ২ লাখ ৬০ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ শহীদ সারোয়ার ঈগল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১৫ ভোট।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকা এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারেরও কম থাকায় এ আসনের ফলাফল স্থগিত রয়েছে।এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।ময়মনসিংহ-৪ (সদর) আসনে মোহিত উর রহমান শান্ত নৌকা প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ২৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক শামীম ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৪৬ ভোট।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে নজরুল ইসলাম ট্রাক প্রতীকে ৫২ হাজার ৭৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাহ উদ্দিন আহমেদ মুক্তি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ১৬৮ ভোট। ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আবদুল মালেক সরকার ট্রাক প্রতীকে ৫২ হাজার ২৫৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসলেম উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৮ ভোট। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে এবিএম আনিসুজ্জামান আনিছ ট্রাক প্রতীকে ৭১ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন মাদানি নৌকা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫৩১ ভোট।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মাহমুদ হাসান সুমন ঈগল প্রতীকে ৫৬ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফখরুল ইমাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৮৪ ভোট। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নৌকা প্রতীকে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল আবেদীন খান তুহিন ঈগল প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ১০০ ভোট।ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ফাহমী গোলন্দাজ বাবেল নৌকা প্রতীকে ২ লাখ ১৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবুল হোসেন ট্রাক প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫১৯ ভোট।ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ট্রাক প্রতীকে ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজিম উদ্দিন আহমেদ ধনু নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট।