1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জের ৬ টি আসনে বেসরকারীভাবে নির্বাচিত হলেন যারা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জের ৬ টি আসনে বেসরকারীভাবে নির্বাচিত হলেন যারা

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন করতে সেনাবাহিনী, বিজিবি,র‍্যাব,পুলিশ ও আনসার সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে।যদিও ছোটখাট কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে বর্তমান ছয় এমপির মধ্যে ৫ জনই আবার নির্বাচিত হয়েছেন।তারা হলেন,কিশোরগঞ্জ-১ আসনে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি,কিশোরগঞ্জ-৩ আসনে মজিবুল হক চুন্নু,কিশোরগঞ্জ-৪ আসনে প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক,কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন ও কিশোরগঞ্জ-৬ আসনে নাজমুল হাসান পাপন এবং কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনে ঈগল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামীলীগের এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে কিশোরগঞ্জ-১(সদর-হোসেনপুর)আসনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বোন বর্তমান এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৪৮ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারই আপন ভাই ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম।তিনি পেয়েছেন ৭৪ হাজার ৬২ ভোট।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা,সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট।কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী জাপা মহাসচিব ও বর্তমান এমপি অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু।তিনি পেয়েছেন ৫৭ হাজার ৫৩০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রধানমন্ত্রীর সাবেক এডিসি মেজর (অব.) নাসিমুল হক পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট।কিশোরগঞ্জ- ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ৮২ হাজার ৭৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ৪ বারের এমপি,সাবেক রাষ্ট্রপতিপুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক,তার নিকটতম প্রতিদ্বন্ধী লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু ওয়াহাব পেয়েছেন ১০ হাজার ৫৩৯ ভোট।কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর)আসনে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বর্তমান এমপি আফজাল হোসেন। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৭৯৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্ধী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল পেয়েছেন ৫৭ হাজার ৯০১ ভোট।কিশোরগঞ্জ-৬(ভৈরব-কুলিয়ারচর) আসনে বিজয়ী হয়েছেন বর্তমান এমপি ও বিসিবি সভাপতি সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পাপন।তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্ধী মোমবাতি প্রতীকের রুবেল হোসেন পেয়েছেন ৩ হাজার ২০৬ ভোট।

 

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!