1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয়ে উচ্ছ্বাস জনতার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয়ে উচ্ছ্বাস জনতার

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

মাসুদুল ইসলাম সবুজ,বিশেষ প্রতিনিধি.

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এড.সোহরাব উদ্দিন ঈগল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।রবিবার দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও গণনার পর বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।এই আসনে সোহরাব উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ (নৌকা)।এছাড়াও এই আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপির বারবার বহিস্কৃত ও সমালোচিত নেতা মেজর(অব.)আখতারুজ্জামান রঞ্জন (ট্রাক)।

রবিবার সন্ধ্যায় কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।ঘোষিত ফলাফল অনুযায়ী জানা যায়,এড. সোহরাব উদ্দিন ৮৯ হাজার ৫৩৯টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আবদুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট।২০ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী সোহরাব উদ্দিনের কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাহার আকন্দ।

এছাড়াও অন্যন্য প্রার্থীদের মধ্যে বিএনপির বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন পেয়েছেন ১৬ হাজার ১৯৯ ভোট।এনপিপির প্রার্থী আলেয়া (আম) পেয়েছেন ২১৯,গণফ্রন্টের তৈয়ব মো. রেজাউল করিম (মাছ) ১২৪,গণতন্ত্রী পার্টির আশরাফ আলী (কবুতর) ৫৮৯,বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের বিল্লাল হোসেন (টেলিভিশন) ৩৪৮ ভোট পেয়েছেন।এড. সোহরাব উদ্দীনের বিজয়ে কটিয়াদী ও পাকুন্দিয়াতে জনগণের মাঝে আনন্দের বন্যা বইছে।

এ নিয়ে বিজয়ী প্রার্থী এড. সোহরাব উদ্দীন গণমাধ্যমকে বলেন,আমি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত এ আসনে এমপি ছিলাম।তখন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলাম বলেই মানুষ আবারো আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে।আমি আবারো দুই উপজেলায় অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!