1. admin@auchsangbad.com : admin :
রাজশাহী-৬ আসনে টানা চারবার নৌকা প্রতীকে বিজয়ী শাহরিয়ার আলম - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহী-৬ আসনে টানা চারবার নৌকা প্রতীকে বিজয়ী শাহরিয়ার আলম

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৪০ বার পঠিত

আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম।এবার নিয়ে পর পর চার বার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। বাঘা উপজেলা সহকারি রির্টানিং অফিসার ও নির্বাহী অফিসারের কার্যালয় থেকে রাত প্রায় সাড়ে ৯ টায় বেসরকারী ভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।উক্ত নির্বাচনে ২৭ হাজার ৩ শত ২১ ভোটের ব্যবধানে জয় লাভ করেন আওয়ামী লীগের মনোনিত নৌকার মাঝি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম।তাঁর মোট প্রাপ্ত ভোট এক লক্ষ এক হাজার ৫শত ৯৯।অপর দিকে তার নিকটতম প্রার্থী রাহেনুল হক, কাঁচি প্রতীকে ভোট পেয়েছেন ৭৪ হাজার ২শ ৭৮ ভোট।দুই উপজেলার সহকারি রির্টানিং অফিসার সূত্রে জানা যায়,মোট ১১৮টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের চুড়ান্ত ফলাফলে এই আসনে প্রায় ৫২ শতাংশ ভোট পড়েছে।এর মধ্যে বাঘা উপজেলার ৬১ টি কেন্দ্রে নৌকার প্রতীক পেয়েছেন ৫১ হাজার ৩ শত ৩০ ভোট।অপর দিকে কাঁচি প্রতীক পেয়েছেন ৩২ হাজার ৯শত ৮৭ ভোট।অন্যদিকে চারঘাট উপজেলায় ৫৭ কেন্দ্রে নৌকার প্রতীক পেয়েছেন ৫০ হাজার ২শত ৬৯ এবং কাঁচি প্রতীক পেয়েছেন ৪১ হাজার ২শত ৯১ ভোট ।সহকারী রির্টানিং অফিসার ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তরিকুল ইসলাম বেসরকারিভাবে শাহরিয়ার আলমকে বিজয়ী ঘোষণা করেন।ভোটারদের উপস্থিতি কম থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।’রাজশাহী ৬ আসনটিতে তিনটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত।১১৮ টি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ করা হয়।এ আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৬২০ জন ভোটারের মধ্যে এক লাখ ৭০ হাজার ৫৭০ জন পুরুষ ও এক লাখ ৭০ হাজার ৪৯ জন মহিলা ভোটার রয়েছে।সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকাল ৪ টায়।শীতের কারণে সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।বাঘা চারঘাটে সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।নির্বাচনে জয়লাভের পর পরই বাঘা-চারঘাটের বিভিন্ন স্থানে বিজয় মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।বিভিন্ন এলাকার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।শাহরিয়ার আলম বিজয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন,‘এ বিজয় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়।এ বিজয় জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা আর আকাঙ্ক্ষার প্রতিফলন।’রাজশাহী-৬ আসনের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন,‘এ বিজয় আমার বিজয় নয়, বাঘা-চারঘাটবাসীর বিজয়।আমার প্রতি বাঘা-চারঘাটবাসী যে ভালোবাসা দিয়েছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তার প্রতিদান দিয়ে যাব।দলের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকব।আমার জন্য দোয়া করবেন’।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!