জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এক (সদর – হোসেনপুর) আসনে নির্বাচন সম্পন্ন।সদর ও হোসেনপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় ভোট গ্রহণ বন্ধ হয়।বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল হতাশা ব্যান্জক।সকাল ১০ টায় শতকরা ৫ ভাগ, ১২ টায় ১০ ভাগ ও দুপুর ২ টায় ১৫ ভাগ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।দুইটি কেন্দ্রে সকালে ও দুপুরে ককটেল বিস্ফোরণ এর ঘটনায় ভোটারদের ভয়ভীতি সৃষ্টি হলেও পরে আইন-শৃংখলা বাহিনীর উপস্হিতিতা স্বাভাবিক হয়ে যায়।
