1. admin@auchsangbad.com : admin :
হোসেনপুরে লাউ চাষে লাখপতি : হিমাগার স্থাপনের দাবি কৃষকদের। - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

হোসেনপুরে লাউ চাষে লাখপতি : হিমাগার স্থাপনের দাবি কৃষকদের।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ বার পঠিত

মো: সোহেল মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ): সংবাদদাতা:
কিশোরগঞ্জের হোসেনপুরে চলতি মওসুমে লাউসহ শীতকালীন বিভিন্ন সবজির ব্যাপক চাষ করেছেন কৃষকেরা।এবার শুধুমাত্র লাউ চাষ করে সারা উপজেলায় এক হাজারের বেশি কৃষক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেকেই আজ লাখ টাকার মালিক হয়েছেন।সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,চলতি মওসুমে লাউসহ বিভিন্ন ধরনের সবজির বাম্পার ফলন হওয়ায় স্থানীয় কৃষকেরাও এবার মহাখুশি।স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়,উপজেলার ব্রহ্মপুত্র ও নরসুন্দার চরাঞ্চলসহ আশপাশের এলাকায় গত কয়েক বছর ধরে শাক সবজির আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে।ফলে সবজি চাষে খেটে খাওয়া মানুষের ব্যাপক আর্থিক অবস্থারও পরিবর্তন হয়েছে।লাউসহ বিভিন্ন সবজি চাষ করে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার স্বল্প আয়ের অনেক কৃষক পরিবার আজ স্বাবলম্বী।উপজেলার সাহেবেরচর গ্রামের কৃষক মোঃ আল-আমিন,সাইফুল ইসলাম,চর জিনারী গ্রামের কৃষক নবী হোসেন,কৃষক রুস্তম আলীসহ অনেকেই জানান,বিগত সময়ে চরাঞ্চলের কৃষকেরা বালুমিশ্রিত জমিতে মিষ্টি আলু,মাষকলাই ও বাদাম ছাড়া অন্য কোনো ফসল উৎপাদনের চিন্তাও করতেন না।বর্তমানে সেচ সুবিধাসহ বিভিন্ন কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এসব এলাকায় লাউ,কপি,মূলা ও কুমড়াসহ বিভিন্ন সবজি চাষ করে প্রতিটি কৃষকই তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন।তাই হোসেনপুরের সর্বত্রই এখন অর্থকরী ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে লাউসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি।এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়েও প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন মওসুমি সবজি ব্যবসায়িরা।প্রসঙ্গত উপজেলার কাওনা গ্রামের কৃষক রফিকুল ইসলাম, পুমদি গ্রামের জামির হোসেনসহ অনেকেই জানান, পরিশ্রম করে এখানকার কৃষকেরা সবজি উৎপাদন করলেও লাভের বেশির ভাগ অংশ চলে যায় ফড়িয়াদের পকেটে।কারণ হিসেবে তারা বলেন,সবজি সংরক্ষণের জন্য হোসেনপুরে কোনো হিমাগার না থাকায় ক্ষেত থেকে সবজি তোলার পরপরই কৃষকেরা পচনের আশঙ্কায় তড়িঘড়ি করে কিছুটা কম মূল্যে ফরিয়াদের কাছে বিক্রি করতে বাধ্য হন।উপজেলার চর হাজীপুর গ্রামের কৃষক মোঃ আব্দুল জলিল ও চর জামাইল গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান,বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে এবার লাউয়ের বাম্পার ফলন হয়েছে।তবে এ বছর লাউসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির মূল্য বৃদ্ধি পাওয়ায় অনেকেই তা বিক্রি করে আয় করেছেন লাখ টাকার বেশি। এছাড়াও উপজেলার রহিমপুর গ্রামের কৃষক শামসুল ইসলাম,চর হাজীপুর গ্রামের জসিম উদ্দীন,দাপুনিয়ার ফারুক আহমেদ, উত্তর গোবিন্দপুরের ফরহাদ হোসেনসহ শতাধিক কৃষক সবজি চাষে লাখপতি হওয়ার দাবি করেছেন। তাদের দেখাদেখি অনেকেই অন্য ফসল বাদ দিয়ে লাউসহ বিভিন্ন ধরনের সবজি চাষে ঝুঁকেছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবির ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান,এ বছর অনুকূল আবহাওয়ায় হোসেনপুর উপজেলার সর্বত্রই লাউ,শীম,মুলা,কপি,বেগুন,আলুসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে।তবে হিমাগারের অভাব ও যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণের কার্যকরি উপায় না থাকায় স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত সবজির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।তাই ভুক্তভোগীরাদের সাথে একাত্মতা পোষণ করে তারাও হোসেনপুরে একটি আধুনিক হিমাগার স্থাপনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!