
মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব প্রতিনিধিঃ
ভৈরবে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকাল ৬. ৩১ মিনিটে দুর্জয় মোড়ে ৩১ বার তোপধ্ববনির মাধ্যমে দিবসটির সুচনা করা হয়।এছাড়া ও সুর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দুর্জয়মোড়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধা সংসদ,উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ,জাতীয় পার্টি ভৈরব উপজেলা ও পৌসভা, পুলিশ প্রশাসন, ভৈরব প্রেসক্লাব,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে ভৈরব শাখা,ভৈরব মাদকবিরোধী সংগঠন, সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।এছাড়া উপজেলা প্রশাসনের ভৈরব প্রেসক্লাব,বিএমইউজে ভৈরব শাখা আয়োজনে ভৈরব শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে মহান মুক্তিযুদ্ধের উপর ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।এছাড়া ও সুর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।