1. admin@auchsangbad.com : admin :
রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুরের বিরুদ্ধে শ্লীলতাহানি'র অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুরের বিরুদ্ধে শ্লীলতাহানি’র অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে সেবাগৃহীতা এক নারীর শ্লীলতাহানি করাসহ অনৈতিক প্রস্তাব এবং ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এনিয়ে বোর্ড চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।ওই নারীর নাম সুমি (ছন্দনাম)গ্রামের বাড়ি পাবনা।৬ ডিসেম্বর (বুধবার) ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড কতৃপক্ষ একটি তদন্ত টিম গঠনসহ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ করেন।অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী একটি সংশোধনের আবেদন করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) জাহিদুর রহিমের নিকট।এরপর রহিম ওই নারীকে নানা কুপ্রস্তাব দেয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীকে রাত কাটানোর প্রস্তাবসহ বাজে বাজে কথা বলেন।এরপর ওই নারী আবেদনের সংশোধন কপি নিতে আসলে অফিস কক্ষে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন রহিম। অভিযোগে ওই নারী আরও বলেন, সংশোধনের নামে তিনি আমার নিকট থেকে দু হাজার টাকা নেয়। এরপর কাজ না করে নানা কুপ্রস্তাবসহ হয়রানি করতে থাকেন।এরপর অনৈতিক প্রস্তাব না মানায় সে হুমকি দেয়।বাধ্য হয়ে বিষয়টি লিখিতভাবে অভিযোগ করি শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর।এ ঘটনায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস দ্বায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহিমকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে সেবাগ্রহণকারীর নিকট থেকে দু হাজার টাকা উৎকোচসহ এফবি, হোয়াইটস আপে আজে বাজে কথা এবং বিয়ের প্রস্তাব দেওয়াসহ নানা হয়রানি করেছেন।এমনকি অভিযোগের পরিপ্রেক্ষিতে বসা সভায় আপনি অশোভন আচারণ ও বাজে কথা বার্তা বলে সভা ত্যাগ করেন।এসব কারণে আগামী ৩ কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে জাহিদুর রহিমকে।প্রসঙ্গত, চলতি বছরে পাবনা আরেক সেবাগ্রহীতা ভুক্তভোগী নারীর সঙ্গে একই কাজ করেছিলেন তিনি।ওই বিষয়টি সেসময় ধামাচাপা দেয় বোর্ড কতৃপক্ষ।ইতিপূর্বে এরুপ বহু নারীকে তাঁর হয়রানির শিকার হতে হয়েছে।নাম প্রকাশ না করা শর্তে, বোর্ডের অনেকেই বলেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের নিকট নারীরা নিরাপদ নয়।সে প্রতিনিয়ত নারীদের যৌন হয়রানি করেন।এরকম নারী লোভী মানুষকে গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব দেওয়া উচিত না। এতে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।কথা বললে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম বলেন, কারণ দর্শানো নোটিশ পেয়েছি।ওই নারীর অভিযোগ সত্য নয়।আমি এবিষয়ে লিখিতভাবে জবাব দিবো।শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো: অলীউল আলমকে ফোন দেওয়া হলে তিনি বিষয়টি নিয়ে বোর্ড সচিবের সঙ্গে কথা বলতে বলেন।এরপর বোর্ড সচিব হুমায়ুন কবিরকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!