1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
অত্যাচার-নির্যাতন ও হুমকীর প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেন জাহেরা খাতুন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

অত্যাচার-নির্যাতন ও হুমকীর প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেন জাহেরা খাতুন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩৭৯ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

করিমগঞ্জের দক্ষিন নানশ্রী গ্রামে অত্যাচার নির্যাতন ও হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জে স্বামী-সন্তান হারা জাহেরা খাতুন (৬০) সংবাদ সম্মেলন করেছে।মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে এর জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোছা: জাহেরা খাতুন (৬০) তার বক্তব্যে বলেন,আমি একজন নিরীহ ও অন্যের বাড়িতে জিয়ের কাজ করে চলি। আমার স্বামী সন্তান নেই, অন্যের বাড়িতে কাজ করে নিজের জীবন ধারণ করি। এরমধ্যে অবশিষ্ট কিছু টাকা তিলে তিলে আমার চাচাতো ভাইপুত একই সাকীনের জালাল উদ্দীন ও তার স্ত্রীর নিকট জমা করতে থাকি।জমানো মোট টাকা ৭৫ হাজার হওয়ার পর গত ৫ নভেম্বর রোজ রবিবার আমার টাকার প্রয়োজন হওয়ায় আমি আমার জমানো টাকা ফেরত চাইলেই ঘটে বিপত্তি।আমার পাওনা টাকা না দিয়ে আমাকে বলে আমার ৩ শতাংশ জমি/বাড়ি লিখে দিলেই তোমার টাকা ফেরত পাইবে।এতে আমি রাজি না হওয়ায় আমার উপর নেমে আসে তাদের অত্যাচারের খর্গ।আমাকে একা পেয়ে আমার বাড়িতে এসে একই গ্রামের জালালুদ্দিন ও দ্বীন ইসলাম গংরা আমার উপর চালায় অমানুষিক নির্যাতন।তারা আমার উপর অত্যাচার নির্যাতন করে আমাকে রক্তাত্ব আহত করে।প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।এ সময় হাসপাতালে দ্বিন ইসলাম গংরা এসে মামলা না করার জন্য আমাকে হুমকি দিয়ে যায়।এরপর হাস্পাতাল থেকে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে আদালতে মামলার আর্জি জানিয়ে বাড়িতে গিয়ে দেখি আসামীরা আমার ঘরে থাকা আসবাবপত্র ঘটিবাটি, বিছানাপত্র লুটপাট করে নিয়ে যায়।এছাড়াও বর্তমানে আমি তাদের অত্যাচার ও হুমকীর মুখে বাড়ি ছাড়া দিনাতিপাত করছি গত ১৮ দিন যাবৎ।আমার মামলার স্বাক্ষীগণের বাড়িতে গিয়েও হুমকি দিচ্ছে যেন সাক্ষী না দেয়। আমাকেও মামলা উঠিয়ে নেয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।বাড়ির আসবাবপত্র ফিরিয়ে দেয়ার নিমিত্তে ১৯ নভেম্বর সালীশ-দরবারকেও তারা তা অগাহ্য করে।একদিকে তাদের নির্যাতনে অসুস্থ আমি এখন তাদের অত্যাচার আর হুমকীতে এখন জীবন বাচানোয় দায়।ফলে এখন আমি পালিয়ে অন্যের বাড়িতে বসবাস করেও শেষ রক্ষা মিলছে না।ইতিপূর্বে ভূয়া কাগজপত্রের মাধ্যমে আমার পিতাকে নিঃসন্তান দেখিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে উক্ত গংরা।প্রতিনিয়ত আমাকে হত্যার হুমকীসহ আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করছে।তাই আমি একজন বয়োবৃদ্ধা নারী হিসেবে জীবনের নিরাপত্তাসহ সু-বিচার দাবি করেন সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোছাঃ জাহেরা খাতুন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!