1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের সাথে সাংবাদিকদের মতবিনিময় - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৮১ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
দিনাজপুরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পৌর পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯ নভেম্বর-২০২৩) বিকেল ৪টায় পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল দায়িত্ব নেয়ার ১৯ দিন সময়ে পৌরসভার বিভিন্ন রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন, জন্ম নিবন্ধন সমস্যাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের উল্লেখ করে জানান, এরই মধ্যে পৌরসভার কাছে পাওনা পিডিবি-১ ও ২ এর প্রায় ১০ লাখ টাকার বকেয়া বিদ্যৎ বিল পরিশোধ করা হয়েছে। তিনি জানান, পিডিবি পৌরসভার কাছে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ২৪ কোটি টাকা পাবে। অপরদিকে পৌরসভা পিডিপির কাছে বিভিন্ন স্থানের জমির ইজারা বাবত পাবে প্রায় ৩২ কোটি টাকা।প্রয়োজনে এই টাকা আদায়ে সিভিল মামলা করা হবে।তিনি আরো বলেন, পৌরসভার হোল্ডিং টেক্স বাবদ হাল সনসহ প্রায় ১৪ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার ৭৮৭ টাকা বকেয়া রযেছে। এর মধ্যে হাল সনের ৩ কোটি ১৫ লাখ ৪৮ হাজার ৮৬৯ টাকা ও বকেয়া ১১ কোটি ৮১ লাখ ৩০ হাজার ৯১৮ টাকা। এই বকেয়া টাকা আদায়ে উদ্যোগ নেয়া হয়েছে। বড় বড় খেলাফিদের তালিকা করে তাকাদা দেয়ার উদ্যোহ নেয়া হয়েছে।ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, বর্তমানে বিভিন্ন স্থানে পৌরসভার প্রায় এক শ’ একর জমি বেদখল হয়েছে রয়েছে।এই জমি দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ট্রেড লাইসেন্স ও অটোরিক্সা লাইসেন্স নবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। ডেঙ্গু নিধনে নিয়মিত ওষুধ ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। গোটা শহরের এই অবস্থা রাস্তা ড্রেন স্লাব জায়গায় দোকান করে যানজট সৃষ্টি করছে সহ ফুটপাত দখলমুক্ত করে দোকান চলছে পথ চারিদের চলতে যাতে কোন রকম অসিবিদা না হয় পৌরসভা এলাকায়,ও যত্রতত্র নির্মাণ সামগ্রি ফেলে কেউ যাতে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারেও উদ্যোগ নেয়া হয়েছে।প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা তারা হবে।তিনি বলেন,পৌরসভার আয় দিয়েই পৌরসভার যাবতীয় ব্যয় নির্বাহ করা সম্ভব।এ ব্যাপারে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।তিনি সাংবাদিকদের মতামত শোনেন ও শহরের বিভিন্ন সমস্যা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।মতবিনিময় সভায় প্যানেল মেয়র-২ এমকেএম মাসুদুল ইসলাম মাসুদ, কাউন্সিলর কাজী আশরাশ উজ্জামান বাবু, জুলফিকার আলী স্বপন, মাসতুরা বেগম পুতুল, মাকসুদা পারভীন মিনা, পৌরসভার সচিব মাহবুবর রহমান, নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলামসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও পৌরসভার বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!