1. admin@auchsangbad.com : admin :
খালের কালভার্ট বন্ধ করার কারনে পানি প্রবাহে বাঁধা,কয়েকশ একর জমির ফসলের ক্ষতি - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

খালের কালভার্ট বন্ধ করার কারনে পানি প্রবাহে বাঁধা,কয়েকশ একর জমির ফসলের ক্ষতি

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া-পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন নিজামুল চত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে খালটি আছে খাল ও কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাধা দেয়ায় বিপুল পরিমাণ জমির ফসলের ক্ষতি হয়েছে। আমন ধানসহ শাকসবজি পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।উপজেলার ইউনিয়নের ডাকুয়া এলাকায় নিজেদের সুবিধার জন্য কালভার্ট বন্ধ করায় কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,প্রতি বছর বৃষ্টির সময় এলাকার ফসল জমির পানি কারনে ডুবে নষ্ট হয়ে যায়,ডাকুয়া ইউনিয়ন কালভার্ট দিয়ে পূর্বপাশের খালে পড়ে।কিন্তু কয়েক বছর ধরে এলাকায় ডাকুয়া ইউনিয়ন আটখালী কর্তৃপক্ষ নিজেদের সুবিধার্থে কালভার্ট বন্ধ করে সরু পাইপ বসিয়ে পানি প্রবাহে বাধা দেয়ায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে।গত শুক্রবার সারাদিন ঘুর্ণিঝড় মিথিলি’র কারণে বৃষ্টিপাত হয়।এতে ডাকুয়া ইউনিয়ন ও আঁটখালী এলাকার ফসল জমিতে প্রচুর পানি জমে থাকে।স্বাভাবিক পানি প্রবাহিত হতে না পারায় বিপুল পরিমাণ জমির ফসল পানি ডুবে নষ্ট হয়ে যায়।সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, নিজের স্বার্থে কালভার্ট বন্ধ করে পানি প্রবাহে বাঁধা দেয়ায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ফসল জমির ক্ষতি থেকে বাঁচতে কালভার্টটি দিয়ে খালের সাথে পুনরায় সংযোগ চালুর দাবি জানাচ্ছি।ইউপি সদস্য বলেন,‘পানি নিষ্কাশনে বাঁধা প্রদান করায় অন্তত কয়েক’শ একর ফসল পানিতে ভাসছে।আমরা সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি প্রতিকারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি’।
কালভার্ট বন্ধ করা এর নিজামুল চত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে খালটি আছে ওই খালটি বন্ধ করা আছে।‘উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন,‘সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। উপজেলা সহকারী কমিশনার(ভুমি)প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন’।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!