1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৮৫ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ

পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই শ্লোগানে ময়মনসিংহে জাকজমক পুর্ণপরিবেশে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে র‍্যালী,আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে গতকাল ৪ নভেম্বর শনিবার এই র‍্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।সকালে নগরীর কালিঝুলি মোড়ে আনুষ্ঠানিকভাবে র‍্যালী উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি।এ সময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন বিপিএম বার,পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।র‍্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স ড্রিলসেডে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি।তিনি বলেন, সাধারণ মানুষের সাথে পুলিশের অংশীদারত্বই হলো কমিউনিটি পুলিশিং।রাজনীতির একটা নিয়ম আছে।সেই নিয়ম হলো,দেয়াল লিখন, মিছিল,মিটিং হবে।জালাও পোড়াও অগ্নিসংযোগ মৃত প্রায় মানুষের উপর লাফালাফি এ কেমন রাজনীতি।গত ২৮ অক্টোবর রাজনীতির নামে যেভাবে পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা,হাসপাতালে আগুন,সরকারি বেসরকারি সম্পদ নষ্ট করা হয়।এই হত্যাকান্ড, অগ্নিসংযোগ ২০১৪ সালকে মনে করে দেয়।আমরা এ ধরনের রাজনীতি চাই না।মুখ্য আলোচক হিসেবে রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন বলেন,যাদের জন্য আমরা কাজ করছি, তাদের প্রতিনিদধিদের সাথে আজ পুলিশ ও জনগনের নেতৃবৃন্দদের নিয়ে একত্রে বসেছি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়েছে।সেই ডিজিটাল বাংলাদেশকে আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে।স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পুলিশ প্রয়োজন।এ লক্ষে পুলিশ বাহিনী গনমুখী প্রতিরোধমুলক কাজ করছে।তিনি আরো বলেন,কমিউনিটি পুলিশিংয়ে জনগণের পক্ষ থেকে যারা কাজ করছেন,যারা জনগণের প্রতিনিধিত্ব করছেন,তাদের দায়িত্ব হলো পুলিশ যাতে সঠিকভাবে কাজ করে।এলাকায় চুরি ছিনতাই ডাকাতি ও মাদক ব্যবসায়ী কারা এটা আপনারা জানেন এবং কোন পুলিশ সদস্য জনগণের সাথে খারাপ আচরণ এবং দায়িত্বে অবহেলা করে তাও আপনাদের জানা রয়েছে।এ সব তথ্য জানান,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে একটি শান্তিময়,নিরাপদ, বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব।তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাওয়া পুরণ করা সম্ভব হবে।আমরা চাই, আপনাদের সকলের সহযোগিতায় অতীতের অক্ষমতা দুর করে স্মার্ট বাংলাদেশ অর্জন এবং সোনার বাংলা গড়ে তুলবো।পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, পুলিশের সাথে বন্ধুত্বশীল আচরণ করে যেকোন অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ পুলিশকে সহযোগিতা করবে।এটাই হলো কমিউনিটি পুলিশিং।তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা সোচ্চার থাকলে আগামী দিনে সকল ধরনের নাশকতা রোধ করা সম্ভব হবে।দুষ্কৃতকারী অপরাধীরা ভয় পাবে।আইন শৃংখলা নিয়ন্ত্রণে থাকবে।এ ছাড়া বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পরিষদের চেয়ারম্যাম অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সহ সভাপতি মোশাররফ হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের সহ সভাপতি সফিক উল্লাহ, মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ প্রমুখ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, উপস্থিত ছিলেন। পরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তাসহ অন্যান্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!