
ফখর উদ্দিন ইমরান-কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি.
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন দেশের বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারী গণের অক্টোবর /২০২৩ মাসের বেতন -ভাতার সরকারী অংশের টাকা ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,এমপিওভূক্ত স্কুল- কলেজ শিক্ষক- কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রুপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্য্যালয়ে হস্তান্তর করা হয়েছে।স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/৪১৯৫/৪ তারিখঃ ০১-১১-২০২৩ ইং। আগামী ০৭/১১/২০২৩ ইং পর্যন্ত শিক্ষক- কর্মচারীগণ সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে অক্টোবর মাসের বেতন ভাতা তুলতে পারবেন।তাছাড়া অক্টোবর/২৩ মাসের এমপিও শিট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট(www.dshe.gov.bd) বা(www.emis.gov.bd) থেকে ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে।নাম প্রকাশ না করার শর্তে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, মাসটা শেষ হলেই আমরা অধীর আগ্রহে বসে থাকি কখন আমাদের কাংখিত বেতন ব্যাংকে আসবে।যদি ইএফটিতে বেতন পেতাম তাহলে আমরা কোন সমস্যায় পড়তাম না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যদিও বছর দুয়েক আগেই ইএমআইএস সফটওয়ারে তথ্য নিয়েছে।