
মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
বিএনপির ডাকা হরতালে ভৈরবে রাজপথে বিএনপির কোন নেতাকর্মীকে হরতালের সমর্থনে মাঠে নামতে দেখা যায়নি।সকাল থেকে ভৈরব বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেও ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক বীমা ও সরকারি প্রতিষ্ঠান খোলা রেখে সেবা প্রদান অব্যাহত ছিলো।তবে হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাসষ্ট্যান্ড দূর্জয় মোড়ে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ।শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু,সিনিয়র সহ- সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু,কিশোর গঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মির্জা সোলায়মান,পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ,সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ।এ সময় শান্তি সমাবেশে বক্তারা বলেন শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতেে আবােরা নৌকায় ভোট দিতে হবে।বিএনপি-জামাতকে নৈরাজ্য করতে দেয়া হবেনা।যারা দেশকে অস্থিতিশীল করতে চায়।দেশ ধব্বংস করেত চায় তাদের কে সমুচিত জবাব দেয়া হবে।পরে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন ।