
ফখর উদ্দীন ইমরান – কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি
৬ষ্ট ও ৭ম শ্রেনীতে চলমান নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশের সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের পরামর্শ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর( মাউশি)।গত বৃহস্পতিবার(২৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মা-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ পরামর্শ দেওয়া হয়।মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অভিভাবকদের এ পরামর্শ বার্তা জানিয়ে দেশের সকল জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, আঞ্চলিক উপ পরিচালকের অফিস ও সকল সরকারী-বেসরকারী স্কুলে প্রেরণ করা হয়েছে।পরবর্তী ৩ কার্য্যদিবসের মধ্যে এ চিঠিটি ফটোকপি করে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের পাঠাতে দেশের সকল স্কুল- কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।চিঠিতে অধিদপ্তর বলছে, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশা পাপাশি হাতে কলমে কাজ করার মাধ্যমে একজন দক্ষ নাগরিক হয়ে উঠবে।অধিদপ্তর আরো বলেছেন,কিছু অসাধু গাইড ব্যবসায়ী নতুন শিক্ষাক্রমে পড়াশোনা ও পরীক্ষা নেই বলে যে গুজব ছড়াচ্ছে তা একেবারেই মিথ্যা কথা।বরং নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা আগের চেয়ে অনেক বেশী শিখবে।তাদের এই অপপ্রচারে কান না দিতে দেশের জনগণকে উদাত্ত আহবায়ন জানিয়েছেন।
(সংযুক্ত চিঠি দুটি নিম্নরুপ)
