1. admin@auchsangbad.com : admin :
বিএনপির আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের উপর নির্ভরশীলতা নিয়ে কঠোর সমালোচনা করলেন এমপি নূর মোহাম্মদ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

বিএনপির আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের উপর নির্ভরশীলতা নিয়ে কঠোর সমালোচনা করলেন এমপি নূর মোহাম্মদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২৫২ বার পঠিত

 

মো. মিজানুর রহমান,

কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে পুলেরঘাট আঞ্চলিক আওয়ামী লীগের আয়োজনে এক শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি নুর মোহাম্মদ।এসময় তিনি বিএনপির আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের উপর নির্ভরশীলতাকে কটাক্ষ করে বলেন, ‘আমরা শক্তি দিয়ে লড়াই করি, বুদ্ধি দিয়ে লড়াই জিতি; আওয়ামী লীগের শক্তি ও বুদ্ধি দুটোই রয়েছে।ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের ভাসুরের প্রয়োজন নেই।ভাসুরদের দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না।’তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরো বলেন, ভাসুররা চটে যাবে সেই ভয়ে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে দখলদার ইসরায়েলীদের সমালোচনা করা থেকে বিরত আছে বিএনপি।’আওয়ামী লীগ শান্তির দল,আলো ও ভালোর দল।আওয়ামী লীগের পাশে থাকুন,পুনরায় নৌকাকে বিজয়ী করুন।’সমাবেশে পুলেরঘাট বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম জাফরুল ভূঞার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. আবু নাসের ফারুক সঞ্জু, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ, পাকুন্দিয়ার পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদ সদস্য ভিপি শফিকুল ইসলাম,পাটুয়া ভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন,পুলের ঘাট আঞ্চলিক আওয়ামী লীগ নেতা মোঃ আলম মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।বক্তারা আওয়ামী লীগ সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আবারও শেখ হাসিনাকে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান।উন্নয়ন সমাবেশে যোগ দিতে বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা পুলেরঘাট বাজারে আসতে শুরু করেন। এ সময় তারা নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!