1. admin@auchsangbad.com : admin :
বাজিতপুরে এমপি আফজাল হোসেনের বিশাল জনসভা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

বাজিতপুরে এমপি আফজাল হোসেনের বিশাল জনসভা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৩২ বার পঠিত

মোঃ খসরু মিয়া বাজিতপুর প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে বিশাল এক জনসভার মধ্য দিয়ে ব্যাপক শোডাউন করেছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।আজ ১৮ অক্টোবর বুধবার বিকালে পৌরশহরের ঐতিহাসিক ডাকবাংলোর মাঠে হাজার হাজার জনতার উপস্থিতিতে এই জনসভাটি অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন বলেন,যতদিন আমার প্রতি বাজিতপুর-নিকলীর মানুষের ভালোবাসা থাকবে, ততদিন আফজালের মনোনয়ন নিয়ে কোনো সন্দেহ নেই। আমার বিরুদ্ধে যারা মাঠে নেমেছেন তাদের কোনো জনসমর্থন নেই।তারা বসন্তের কোকিল।এমপির বিরুদ্ধে কথা বলা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা এটা ওদের জানা উচিত।গত ১৫ বছরে আমি নিকলী-বাজিতপুরে প্রচুর উন্নয়ন করেছি।আমার নির্বাচনী এলাকার মানুষ আমার পক্ষে আছে।আজকের জনসমাবেশ এটা প্রমাণ।তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় দেশে অভাবিত উন্নয়ন হচ্ছে।আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবো।জনসভায় যোগ দিতে নিকলী ও বাজিতপুর উপেজলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী স্লোগান ও বাদ্যযন্ত্রসহ হাতে লগি, বৈঠা,ব্যানার-ফেস্টুনসহ দলে দলে মিছিল নিয়ে অংশ নেন।বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঞা জনি, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক লিটন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!