
মোঃ মিজানুর রহমান,আঞ্চলিক প্রতিনিধি.
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের ফ্রি চক্ষু শিবির, পথসভা, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।মঙ্গলবার (১৭ অক্টোবর) সারাদিনব্যাপী পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী, মঠখোলা হয়ে কটিয়াদী উপজেলার বেতাল, কটিয়াদী বাসস্ট্যান্ড হয়ে মুমুরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পর্যন্ত শত শত মোটরসাইকেল নিয়ে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে শোভাযাত্রা ও গণসংযোগের মাধ্যমে সর্বশেষ আলোচনা সভার মাধ্যমে কর্মসূচীটি সমাপ্ত করা হয়।মুমুরদিয়া ইউনিয়নে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামীলীগ নেতা ডা. আলাউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকার মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক।অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক বলেন,”নির্বাচন অতি সন্নিকটে। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে।আমি কটিয়াদী ও পাকুন্দিয়াবাসীর সেবা করতে চাই।”এসময় আরো উপস্থিত ছিলেন দীন মোহাম্মদ গ্রুপের এমডি ও জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসিফ মো. নূর, কিশোরগঞ্জ দীন আই চক্ষু হাসপাতালের পরিচালক রফিকুল হক টিটু, রিসাত মো. নূর ও মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী সহ আরো অনেকে।
