1. admin@auchsangbad.com : admin :
আওয়ামীলীগের উন্নয়নমূলক কার্যক্রম জনসম্মুখে তুলে ধরে গনসংযোগ করছেন রুয়েল তালুকদার - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

আওয়ামীলীগের উন্নয়নমূলক কার্যক্রম জনসম্মুখে তুলে ধরে গনসংযোগ করছেন রুয়েল তালুকদার

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২২৯ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

নেত্রকোনা -১( দুর্গাপুর-কলমাকান্দা) আসনের, বিভিন্ন এলাকায়,আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা জনসম্মুখে তুলে ধরে স্হানীয় এলাকায় জনসংযোগ করছেন আগামী দিনের কান্ডারী তারুণ্যের অহংকার, শাহ কুতুবউদ্দিন তালুকদার রুয়েল।তিনি বৃত্তহর ময়মনসিংহের আওয়ামী রাজনীতির সিংহ পুরুষ, সাবেক তিন বারের সফল এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দীন তালুকদার এর সুযোগ্য পুত্র।তিনিও পিতার মত মানুষ কে ভালোবেসে, মানুষের জন্য কাজ করতে চান।স্হানীয় জনগনও তাকে সাধরে গ্রহন করছেন।সরকারের বিভিন্ন সফলতার গল্প নিয়ে ব্যাপক গন সংযোগ করছেন তিনি। গনসংযোগে পছন্দের প্রার্থী কে কাছে পেয়ে সাধারণ মানুষের ভিতরে, ব্যাপক উৎসাহ উদ্দিপনা,লক্ষনীয়। মঙ্গলবার বিকালে, স্হানীয় কলমাকান্দা উপজেলার খারনৈই ইউনিয়নের, গোবিন্দপুর বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহ কুতুবউদ্দিন তালুকদার রয়েল।তিনি বলেন প্রতিদিনই এখন উদ্বোধন করা হচ্ছে বড় বড় সব মেগা প্রজেক্ট। স্বপ্নের প্রমত্তা পদ্মার বুকে সেতু উদ্বোধনে পর চলছে যানচলাচল এখন চালু হয়েছে রেল যোগাযোগ।দেশের আধুনিক তৃতীয় বিমানবন্দর টার্মিনাল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ তুলে ধরে তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে পরপর তিনবার এই অঞ্চল থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমার পিতা বীরমুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দীন তালুকদারকে বিজয়ী করেছেন এখানকার ভোটাররা। কাজেই এই অঞ্চলের মানুষের সাথে আমার পারবারিক সমপর্ক! তিনি বলেন, সীমান্তবর্তী এই দুই উপজেলায় রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট সহ নানামুখী উন্নয়ন হয়েছে।সামনের দিনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা তৃনমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করছি।সামনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও যেন এই আসনে নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি দেশে এখন নানামুখী মেগা প্রজেক্ট উদ্বোধন হচ্ছে এই আনন্দ ভাগাভাগি করে নিতেই আমরা গ্রাম পর্যায়ে এই উন্নয়ন শোভাযাত্রা আয়োজন করেছি। আমি নেত্রকোনা ১ আসনের একজন নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনগণের মাঝে থেকে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল এই আসনে একজন যোগ্য এবং সৎ প্রার্থীকে নৌকার মনোনয়ন দিবেন বলে আমরা আশা ও বিশ্বাস করি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!