1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে সাংগঠনিক দক্ষতায় আওয়ামী লীগে পদ পেলেন আসাদুজ্জামান রুমেল - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ময়মনসিংহে সাংগঠনিক দক্ষতায় আওয়ামী লীগে পদ পেলেন আসাদুজ্জামান রুমেল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৪০ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুন:

প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ মহানগর শাখা।বর্তমান উক্ত পদে বিগত ২৫/০৯/২০২৩ তারিখে প্রকাশিত মহানগর আওয়ামীলীগের নবগঠিত কমিটিতে নিযুক্ত হয়েছেন ময়মনসিংহের উজ্জ্বল দৃষ্টান্ত এক নাম মোঃ আসাদুজ্জামান রুমেল।তিনি দলকে সুসংগঠিত রাখতে কেন্দ্ৰীয় নির্দেশনা অনুযায়ী দলের বিভিন্ন কর্মকান্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নিরবে।শুধু দলকে সুসংগঠিত নয়, ইতিমধ্যে তৃনমূলের কর্মীদের কাছে ব্যাপক গ্রহণ যোগ্যতাও অর্জন করেছেন আসাদুজ্জামান রুমেল কাজের মাধ্যমে।মুক্তিযোদ্ধা পিতামহের পরিবার থেকে বেড়ে উঠে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে ছোটবেলা থেকেই শুরু করেন আওয়ামীলীগের রাজনৈতিক জীবন।

বাংলাদেশ ছাত্রলীগ দর্শন বিভাগ আনন্দমোহন কলেজ শাখার,সাবেক সভাপতি (২০০৫-২০১০)। ময়মনসিংহ জেলা,ছাত্রলীগের সাবেক সদস্য, (২০০৬-২০১০)। সাবেক ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম ২০১০ সালে।বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা শাখার সদস্য।(আহবায়ক কমিটি)।১৪নং ওয়ার্ড মহানগর আওয়ামলীগের কমিটির কার্যনিবাহী সদস্য।তাছাড়া আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।সামাজিক কর্মকান্ডে রুমেলের কিছু উল্লেখযোগ্য পদচিহ্নঃ

১। ময়মনসিংহ জেলা শাখার বিডিএইড সহ-সভাপতি।

২। জেলা সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের উপদেষ্টা।

৩।জেলা বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের উপদেষ্টা।

৪। জেলা মানবতার সেবা সংস্থার উপদেষ্টা।

৫। ময়মনসিংহ হেল্প প্লাস উপদেষ্টা,

৬। প্রতিষ্ঠাতা সভাপতি চরপাড়া সততা যুব সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সমপৃক্ত আছেন রুমেল। উক্ত সততা যুয সংগঠনকে সাথে নিয়ে সময়ের প্রয়োজনে কখন ও খাদ্যসামগ্রী বিতরণ, কখনও বন্যাদুর্গতদের জন্য ত্রান বিতরণ, কখনও ঈদ উপলক্ষে অসহায় মানুষদের ঘরে ঈদের সামগ্রী পাঠানোসহ এসব কাজ হরহামেশাই প্রতক্ষ্য করা যায় ময়মনসিংহের সাধারণ মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে প্রোফাইলে।মানবিকতায় রুমেলঃ উনার ভাষ্যমতে, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নিদের্শনা ও কেন্দ্রীয় কমিটির নিদের্শে প্রতিটি কাজ করার জন্য চেষ্টা করে থাকি”।করোনা মহামারি ও বন্যা কবলিত এলাকায়, স্থানীয় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী, চিকিৎসা উপকরণ, বস্ত্র বিতরণসহ সবসময় মানবিক ও সামাজিক কাজ করে চলেছেন এই তৃণমূল মানবিক নেতা।আওয়ামী সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড জনগণের নিকট তুলে ধরতে বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।এমনি আরেকটি চ্যালেঞ্জ নিয়ে বসেন তিনি সম্প্রতি। নবগঠিত ময়মনসিংহ মহানগর আওয়ামিলীগ এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় (১২/১০/২৩) ঘোষণা করেন আগামী ২ মাসের একটি পরিকল্পনার কথা।আমূল পরিবর্তন আসতে চলেছে দলীয় যোগাযোগ ব্যবস্থায়।যা ঘোষনার পর থেকে আলোচনার শীর্ষে আছেন রুমেল।সাহসিকতা ও বুদ্ধিমত্তার মাধ্যমে আধুনিক প্রযুক্তির এমন সাংগঠনিক ব্যবহার ইতোপূর্বে খুব একটা দেখা যায়নি রাজনীতির মাঠে।প্রতিমূহুর্তের কর্মসূচী ও দলীয় নির্দেশনা নেতাকর্মীদের হাতে হাতে পৌঁছে যেতে শুরু করেছেন “বাল্ক ম্যাসেজিং নোটিফিকেশন সিস্টেম” যার দ্বারা প্রতিমূহুর্তে পৌছে যাবে দলীয় নির্দেশনাসমূহ। নির্বাচনের এই বছরকে লক্ষ্য করে আওয়ামিলীগ সরকারের যাবতীয় উন্নয়নসমূহ জনসাধারণের সামনে তুলে ধরার কয়েকটি পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এমনকি একটি প্রচারণামূলক বই “বাংলাদেশের একাল-সেকাল” প্রকাশনা করতে যাচ্ছেন উনি, যেখানে দৈনন্দিন জীবনের প্রতিটি উপাদান যা পূর্বে কেমন ছিলো আর বর্তমান শেখ হাসিনা সরকার তা কোন পর্যায়ে নিয়ে গেছেন তার সাবলীল এবং তুলনামূলক আলোচনা দৃশ্যায়িত করা হবে।যা জনসাধারণকে নৈতিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যে কেন তারা বর্তমান সরকারকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করবে।নেতা-কর্মীদের সাথে আলাপ চারিতায় জানা যায়, তৃনমূলের সাধারণ কর্মীদের মাঝে আসাদুজ্জামান রুমেলকে নিয়ে বেশ আগ্রহ ও প্রাণচঞ্চল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে।দলকে আরো গতিশীল করার জন্য কাজ করে যাবেন তিনি বলে সুত্রকে জানিয়েছেন এবং সংগঠনের প্রতি অঙ্গীকার করেছেন তিনি।সাধারণ কর্মীদের সাথে আলোচনায় উঠে আসে যে সময়োপযোগী এসব ভিন্নরকম উদ্যোগ, মানসিক দক্ষতা এবং সাহসী মনোভাবের কারণেই আজ যুবলীগের সদস্য থাকাকালীন মহানগর আওয়ামীলীগ এর মতো গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!