1. admin@auchsangbad.com : admin :
গুলশানে ভবন নির্মাণ করবে প্রগতি লাইফ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

গুলশানে ভবন নির্মাণ করবে প্রগতি লাইফ

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক.

ভবন নির্মাণ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। নতুন ভবন নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ হবে প্রায় ২৮ কোটি টাকা। কোম্পানিটির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুসারে, প্রগতি লাইফ রাজউকের অনুমোদিত নকশায় গুলশান-১, প্লট-১৩, রোড-১৮ ও ২১-এ নিজস্ব জমিতে ভবন নির্মাণ করবে। এর আগে বীমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে ভবন নির্মাণের অনুমোদন পেয়েছে কোম্পানিটি।চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রগতি লাইফের আয় বেড়েছে ১ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিল হয়েছে ৬২২ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে এ যা ছিল ৬১৩ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে প্রগতি লাইফের তহবিল বেড়েছে ৯ কোটি ৬২ লাখ টাকা।কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশের ঘোষণা করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রগতি লাইফের পরিচালনা পর্ষদ। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাররা ২০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন।এছাড়া ২০১৮ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য প্রগতি লাইফ ২৫ শতাংশ লভ্যাংশ দেয়। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৬ হিসাব বছরের জন্য ৮ শতাংশ নগদ ও ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দেয় তারা।সর্বশেষ রেটিং অনুসারে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ২০১৯-২১ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও গত বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২৮৮। এর মধ্যে ৩৮ দশমিক ৩৭ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৫ দশমিক ৭৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৫ দশমিক ৮৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!