
মোঃ মিজানুর রহমান,আঞ্চলিক প্রতিনিধি
পাকুন্দিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির ২০২৩- ২০২৪ শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে পাকুন্দিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি পুলেরঘাট মাইজহাটি ক্যাম্পাস প্রাঙ্গনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাকুন্দিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠানের সভাপতি সাইদুজামান এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের শিক্ষক মসিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় পাকুন্দিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির শিক্ষক মন্ডলী।অনুষ্ঠানের প্রথমে কুরআন তেলাওয়াত ও অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।বক্তারা কলেজের ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং তারা বলেন,এখানে যারা ভর্তির হয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। কারিগরি শিক্ষা হলো হাতে কলমে শিক্ষা কারিগরি শিক্ষার বিকল্প নেই।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, পাকুন্দিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠানের পরিচালক ডা.জিয়াউদ্দিন টিটু,মুন্নি সরকার,গোলাপ মিয়া,কালিয়াচাপড়া চিনি কল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাজুল ইসলাম(ট্রেড ইন্সট্রাক্টর সিভিল) উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাউছার অপু(ট্রড ইন্সট্রাক্টর কম্পিউটার), মাহফুজর রহমান প্রমূখ।