বাংলাদেশ আওয়ামী তথ্য – প্রযুক্তি লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আয়োজনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।ঢাকা সেগুন বাগিচাস্হ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ২৩ সেপ্টেম্বর ২৩ শনিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সভাপতি লায়ন মোঃ সারোয়ার মামুন চৌধুরী।বাংলাদেশ আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আকাশ এর সঞ্চালনায় সর্বোচ্চ পরিষদের এ নীতি নির্ধারনী সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান আলোচক ও বিশেষ আলোচক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কার্যকরী সভাপতি এস.এম.নজরুল ইসলাম।প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহীন।বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী তথ্য- প্রযুক্তি লীগের কিশোরগঞ্জ জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধার সন্তান শাহ মোঃ সারওয়ার জাহান ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক মাষ্টার,চট্টগ্রাম বোয়াল খালী কমিটির নেত্রী মর্জিনা বেগম,শেরপুর জেলার প্রতিনিধি মেহেদী হাসান হৃদয়।

সভা শুরুর আগে সকলকে ফুল দিয়ে বরণ করা হয়।