1. admin@auchsangbad.com : admin :
গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের দায়িত্ব গ্রহণ,আধুনিক নগর গড়ার ঘোষণা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের দায়িত্ব গ্রহণ,আধুনিক নগর গড়ার ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

সেলিম মাহমুদ গাজীপুর প্রতিনিধি।
গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন।এ উপলক্ষে সোমবার দুপুরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এক অভিষেক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেয়র জায়েদা খাতুন নগরবাসীর উদ্দেশ্যে বলেন,আপনারা লাখ লাখ ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন।আমার আগেও আমার ছেলে জাহাঙ্গীর আলমকে মেয়র পদে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। এজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই।তিনি নির্বাচিত কাউন্সিলর ও সিটির কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে নগরবাসীর সেবা তথা দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন।তিনি বলেন,গাজীপুর নগরবাসী আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন তার জন্য আল্লাহর ওপর ভরসা করে প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমার ছেলে জাহাঙ্গীর আলমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সুন্দর ও আধুনিক নগর উপহার দেব।এজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।পরে মেয়র নগর ভবনে গিয়ে তার আসনে বসেন।এ সময় তার ছেলে জাহাঙ্গীর আলমও পাশে ছিলেন।তবে অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং এমপি-মন্ত্রী ও আওয়ামী লীগের কোনো বড় নেতাকে দেখা যায়নি।অভিষেক অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন,আপনারা মাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।মা-ও বলেছেন তার জীবনবাজি রেখে আপনাদের পাশে থাকবেন,সেবা দেবেন।আপনারা জানেন নির্বাচনের প্রচারণার কাজে টঙ্গীতে গেলে তিনি বারবার বাধা ও হামলার শিকার হয়েছেন। তারপরও তিনি থেমে যাননি।তিনি আরও বলেন,কেউ এ শহরের ক্ষতি করবেন না।এ শহর রক্ষার জন্য অনেক চেষ্টা করেছি,কষ্ট করেছি।আবারো প্রয়োজন হলে মায়ের সঙ্গে থেকে এ সিটির জন্য কাজ করব।গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক,গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো.আব্দুল হান্নানসহ সব নির্বাচিত কাউন্সিলর উপস্থিত ছিলেন।সোমবার সকাল ৯টার পর থেকেই গাড়িতে চড়ে এমনকি হেঁটে তার সমর্থিত নেতাকর্মীরা বাদ্য বাজিয়ে নেচেগেয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে থাকেন।একপর্যায়ে পুরো এলাকা আনন্দ মিছিল ও লোকে লোকারণ্য হয়ে যায়।অভিষেক অনুষ্ঠানে গাজীপুর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম ও নির্বাচিত কাউন্সিলররা নতুন মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি নগর ভবনে বিকাল পর্যন্ত দাপ্তরিক কাজ করেন।এ সময় উৎসুক নেতাকর্মীরা সন্ধ্যা পর্যন্ত নগর ভবনে ভিড় জমান।এদিন গাজীপুর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম নতুন মেয়রের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।আগের দিন রোববার ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তার দায়িত্ব হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!