
কবি জাহাঙ্গীর হোসেন
টিকাদানকারী সুপারভাইজার
কটিয়াদী পৌরসভা
জাহাঙ্গীর হোসেন
ভাদ্র-আশ্বিন বাংলার শরৎকাল
কাশ ফুলে বাড়ায় বাংলার মান
যদি ও নাই তার ঘ্রাণ
তবুও মিটায় মনের প্রান।
ভাদ্র মাসের তালের পিঠা
খাইতে লাগে বড়-ই মিঠা
ডায়াবেটিস রোগী যারা
মিষ্টি-পিঠা খাইতে পারে না তারা।
বর্ষা আর হেমন্তের মাঝে
শরৎকাল বেঁচে থাকে
বর্ষার পানি যায় শুকিয়ে
কোকিলের কুহু কুহু ডাক আসিবে।
দিনের বেলায় সূর্যের তীব্র রোদ
আর রাতের বেলায় হালকা কুয়াশায়
এভাবেই শরৎকাল কেটে যায়
আগামী বছর ফিরে আসিবার আশায়