1. admin@auchsangbad.com : admin :
ইভটিজিং কিশোর গ্যাং ও বাল্যবিয়ে সচেতনতা বিষয়ে ওসির সভা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ইভটিজিং কিশোর গ্যাং ও বাল্যবিয়ে সচেতনতা বিষয়ে ওসির সভা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩৫৮ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ:
ময়মনসিংহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মাদক,ইভটিজিং,সোশ্যাল মিডিয়ার অপব্যবহার,কিশোর গ্যাং,আত্মহত্যা প্রবনতা ও বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক সভা করছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম(বার)।ময়মনসিংহ নগরীর কালীবাড়ি প্রি-ক্যাডেট স্কুলে এ সভার আয়োজন করা হয়।এসময় মাদক,ইভটিজিং,সোশ্যাল মিডিয়ার অপব্যবহার,কিশোর গ্যাং,আত্মহত্যা প্রবনতা,বাল্যবিবাহ প্রতিরোধে বিস্তর আলোচনা করা হয়।এসময় কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি শাহ কামাল আকন্দ বলেন,মাদক,বাল্যবিবাহ,কিশোর গ্যাং,ইভটিজিং, আত্মহত্যার বিষয়ে সচেতনতা,ইত্যাদি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে আজ কথা বলতে এসেছি।দিন দিন এসব সমস্যা সমাজে প্রকট আকার ধারণ করছে।সবাইকে বলছি,সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে হবে।মানুষের মতো মানুষ হতে হবে।কখনো অনাকাঙ্ক্ষিত কোন সমস্যা হলে পরিবারের অভিভাবক অথবা শিক্ষককে জানাতে হবে। প্রয়োজনে সরকারি(টোল ফ্রি)৯৯৯ ও কোতোয়ালী মডেল থানা পুলিশকে জানালে তৎক্ষণাৎ পুলিশি সেবা তোমাদের দোরগোড়ায় পৌঁছে যাবে।এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন,কোমলমতি শিশুদেরকে নিয়মিত পাঠদানের পাশাপাশি আত্মহত্যা,ইভটিজিং,মাদক ইত্যাদি বিষয়ের কুফল উল্লেখ করে ক্লাসের ফাঁকে ফাঁকে প্রতিটি শ্রেনীতে বক্তব্য রাখতে আহবান জানান।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন,পিতামাতা,আত্মীয় স্বজন,গুরুজন,বন্ধুবান্ধব,সহপাঠী বা অন্য কারো কথায় কিংবা আচরণে মন খারাপ এবং কষ্ট হতে পারে।কিন্তু এই কষ্ট থেকে আত্মহত্যার মত পাপ কাজের সিদ্ধান্ত নেওয়া যাবেনা।আত্মহত্যা মহাপাপ।এ পাপ কাজ যিনি করেন,এ অপরাধীকে মহান আল্লাহর কঠোর হুশিয়ারি রয়েছে।তাই আত্মহত্যার মত গুরুতর অপরাধ ও পাপ থেকে সকলকে বিরত থাকতে হবে।এসময় স্কুলের প্রধান শিক্ষক চাঁন মিয়া,কোতোয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!