1. admin@auchsangbad.com : admin :
দেশের মাটি ও মানুষের অনেক গভীরে আওয়ামী-লীগের শিকড়-পররাষ্ট্র প্রতিমন্ত্রী - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দেশের মাটি ও মানুষের অনেক গভীরে আওয়ামী-লীগের শিকড়-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
রাজশাহী ৬ আসনে বাঘা-চারঘাট থেকে তিন-তিনবার নির্বাচিত সংসদ সদস্য ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন,১৫ই আগস্ট মহান শোক দিবস। মাত্র আমাদের জন্য শোক দিবস নয় সমগ্র বাঙালি জাতির জন্য এটি একটি মহা শোক।এই দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মৃত্যুবরণ করতে হয় একদল ঘাতকদের হাতে।যারা তাকে নির্মমভাবে হত্যা করেছিল।আমরা হারিয়েছিলাম আমাদের মহান নেতা এবং জাতির পিতাকে।তখন থেকেই আমাদের দেশে জাতীয় শোক দিবস হিসেবে ১৫ই আগস্ট ঘোষণা করা হয়েছে।তিনি নয় তার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল এই দিনে।বেঁচে গিয়েছিলেন শুধুমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা।শুক্রবার ১৮ ই আগস্ট ৩ নং পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত রক্তাক্ত ১৫ ই আগস্ট জাতীয় মহান শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে,প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার আলম বলেন,আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা কোনো দল নয়,যে কয়েকটি সমাবেশ করেই‘সরকার পড়ে যাবে’এমনটি যারা ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন।এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে আওয়ামী লীগের শেকড়।তিনি বলেন,আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে বিশ্বাসী,জনগণের আস্থার প্রতি শ্রদ্ধাশীল।আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকরাকেই দেশের মানুষ বেছে নেবে বলে আমি মনে করি।দেশের মানুষ চাইলে আওয়ামী লীগ সরকার গঠন করবে,না চাইলে করবে না উল্লেখ করে এমপি বলেন,এ সৎ সাহস শেখ হাসিনার আছে। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়,জনগণের কল্যাণে কাজ করলে জনগণ কখনো কাউকে বিমুখ করে না।আর সেজন্য আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে জনমানুষের রাজনীতি করে আসছে।আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না।ষড়যন্ত্র,হত্যা,আগুন-সন্ত্রাসের রাজনীতি করে বিএনপি।
তিনি আরও বলেন,আওয়ামী লীগের এই ১৪ বছরে দলটি বাংলাদেশকে একটি দূর্বল অর্থনৈতিক দেশ থেকে সব শর্ত পূরণ করে উন্নয়নশীল দেশের কাতারে পদার্পন করিয়েছে।আর তা করতে গিয়ে মানুষের জীবনমানকে উন্নত করতে হয়েছে,আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে হয়েছে।বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ বিশ্বের বুকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।সাবমেরিন ক্যাবল(২০২০ সালে শুরু হয়েছে,শেষ হবে ২০২৪ সালে)থেকে শুরু করে ফ্লাইওভার,বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন,যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ পদ্মা সেতু,কর্ণফুলী টানেল,এলিভেটেড এক্সপ্রেসওয়ে,রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রমাণ করে বাংলাদেশে আওয়ামী লীগের এই ১৪ বছরে উন্নয়নের চিত্র আজ সদৃশ্য।উক্ত অনুষ্ঠানে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক সামিউল আলম নয়ন সরকারের সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।আরও উপস্থিত ছিলেন,আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা,আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,আরও উপস্থিত ছিল বাঘা উপজেলা তাঁতীলীগের নেতা কর্মীসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন ইউনিট থেকে আসা অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!