1. admin@auchsangbad.com : admin :
দুর্নীতির খবর প্রকাশ করায়‘ঘোষণা দিয়ে’সাংবাদিকের নামে মামলা করলেন বন কর্মকর্তা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দুর্নীতির খবর প্রকাশ করায়‘ঘোষণা দিয়ে’সাংবাদিকের নামে মামলা করলেন বন কর্মকর্তা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩৩৬ বার পঠিত

ওমর ফারুক তালুকদার,ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি বিট কর্মকর্তা আশরাফুল আলমের দুর্নীতি ও অপকর্মের খবর পত্রিকায় প্রকাশ করায় ওই সাংবাদিককে‘মামলা দিয়ে সাইজ করার’ঘোষণা দিয়েছিলেন তিনি।ঘোষণা দেওয়ার কয়েকমাস পরে ওই পত্রিকার সাংবাদিকের নামে মিথ্যা ও সাজানো ঘটনা দিয়ে মোট পাঁচটি মামলা দেন হবিরবাড়ি বিট অফিসার আশরাফুল আলম।এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে ভালুকার সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকেরা।সূত্রে জানা যায়,হবিরবাড়ি বিট কর্মকর্তা আশরাফুল আলম ও ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদের দুর্নীতি ও অপকর্মের খবর দৈনিক আজকের সংবাদ পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন পত্রিকাটির ভালুকা প্রতিনিধি ওমর ফারুক তালুকদার।প্রকাশিত সংবাদের বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।এর জেরে ওই পত্রিকার সাংবাদিকের নামে ‘মামলা দিয়ে সাইজ করার’ঘোষণা দেন হবিরবাড়ি বিট অফিসার আশরাফুল আলম।এ ঘটনার কয়েকমাস পরে বিট কর্মকর্তা আশরাফুল আলম বাদী হয়ে সাজানো ঘটনা লিখে মোট পাঁচটি মামলা করেছেন ওই সাংবাদিকের নামে।এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেছেন।মামলা প্রত্যাহার ও বিট অফিসার আশরাফুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন,সংবাদ প্রকাশের জেরে একজন বিট অফিসার মামলা দিয়ে সাংবাদিককে সাইজ করার ঘোষণা দিয়ে সম্পুর্ন বানোয়াট পাঁচটি মামলা দায়ের করেছেন।এতে আমারা হতভম্ভ হয়েছি।এ বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করার দাবি জানান গণমাধ্যমকর্মীরা।সাংবাদিক যদি বনের জমি দখলের সাথে জড়িত থাকে তাহলে আমাদের কোন আপত্তি নেই।তবে বিনা অপরাধে হয়রানির উদ্দেশ্যে মামলা দায়ের সাংবাদিক সমাজ মেনে নিবে না।বিট অফিসার আশরাফুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।মানববন্ধনে স্থানীয় সাংবাদিকরা একাট্টা হয়ে দুর্নীতিবাজ বন কর্মকর্তা আশরাফুল আলমের বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করার বিষয়ে একমত পোষণ করেন।বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ওমর ফারুক তালুকদার বলেন, অসাধু বন কর্মকর্তাদের দুর্নীতির খবর প্রকাশ করার কারণে হবিরবাড়ি বিট কর্মকর্তা আশরাফুল আলম আমার নামে সাজানো ঘটনা দিয়ে পাঁচটি মামলা করেছেন।মিথ্যা ঘটনা সাজিয়ে যে সব মামলায় আমাকে জড়ানো হয়েছে এসব কোনো ঘটনার সাথে আমি বিন্দু পরিমানও জরিত নই।আমি সবগুলো মামলা প্রত্যাহার ও বিট অফিসার আশরাফুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।হবিরবাড়ি বিট অফিসার আশরাফুল আলম খানের সাথে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিব না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ বলেন,মামলা দেওয়ার বিষয়টা বিট অফিসার দেখেন।এটা তিনিই ভালো জানেন কি অপরাধে ওইসব মামলা দায়ের করেছেন।এ বিষয়ে আমি কিছুই জানি না।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!